,

অন্তত ২০০ রানের টার্গেট দিতে চায় বাংলাদেশ

news-image

দ্বিতীয় দিন আলোর স্বল্পতায় ১৬ ওভার খেলা হয়নি। ওই এক ঘণ্টা খেলা হলে কি হতো? তা নিয়ে একটা ছোটখাট বিতর্ক হতেই পারে। তবে দিন শেষে এখনও ১০১ রানে পিছিয়ে বাংলাদেশ।

প্রথম ইনিংসে শূন্য রানে ফেরা ওপেনার সাদমান এবারও (১) চরম ব্যর্থ। একই অবস্থা মুমিনুল হক (৪) আর অধিনায়ক নাজমুল হোসেন শান্তরও (২৩)। এ টেস্টে আবার দলে ফেরা মাহমুদুল হাসান জয় বারকয়েক আউটের হাত থেকে বেঁচে ৩৮ রানে ক্রিজে। আর অভিজ্ঞ মুশফিক ৩১ নটআউট।

৪ রানে ২ উইকেট হারানোর পর ৫৯ রানে তৃতীয় উইকেট খোয়া যাওয়ার পর ৪২ রানের জুটি। যার ৩১ রানই মুশফিকের। মিস্টার ডিপেন্ডেবলের কাছ থেকে একটা বড় ইনিংসের আশায় বুক বেঁধে আছেন ভক্তরা। মুশফিক কী করবেন? এই জুটি আর কতদূর যাবে?

এরপর লিটন দাস, মেহেদী হাসান মিরাজ ও জাকের আলী অনিকরা কে কেমন খেলবেন? সব মিলে বাংলাদেশইবা কত তুলতে পারবে স্কোরবোর্ডে? এসব কৌতুহলী প্রশ্ন ভক্তদের মনে।

তবে টাইগার পেসার হাসান মাহমুদের কথা শুনে মনে হচ্ছে, বাংলাদেশ দল এখনো রণে ভঙ্গ দেয়নি। তাদের লক্ষ্য দক্ষিণ আফ্রিকাকে অন্তত ২০০ রানের টার্গেট দেওয়া।

সংবাদ সম্মেলনে প্রশ্ন ছিল ম্যাচে বাংলাদেশের লক্ষ্য কী? তরুণ টাইগার পেসার হাসান মাহমুদের ছোট্ট জবাব, ‘আমার মনে হয় ২০০ রানের বেশি লক্ষ্য দিলে অবশ্যই আমরা পারব ইনশাআল্লাহ।’

পাল্টা প্রশ্ন উঠলো, ২০০ রানে লিড নেওয়ার অর্থ দ্বিতীয় ইনিংসে ৪০০-এর ওপর রান করা। বাংলাদেশের কি সে সামর্থ্য আছে? হাসান মাহমুদ আশাবাদী, ‘আমরা যদি আগামীকাল অন্তত ৩ সেশন ব্যাট করতে পারি, তাহলে সম্ভব।’

প্রথম ইনিংসে ১০৬ রানে অলআউট হওয়া দল কি তা পারবে? হাসান মাহমুদ দুই অপরাজিত ব্যাটার মাহমুদুল হাসান জয় আর মুশফিকের দিকে তাকিয়ে।

টাইগার পেসার বলেন, ‘জয় আর মুশি ভাই অনেক ভালো একটা সময় পার করছে। কালকে ইনশাআল্লাহ চেষ্টা থাকবে যত লম্বা সময় ব্যাট করতে পারার। পরের ব্যাটারদেরও একই মনোভাব নিয়ে ব্যাট করা উচিত। তাদেরও মাথায় রাখা দরকার যে, আমরা যেন বড় জুটি করতে পারি।’

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট