সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নির্বাচন কমিশন পুনর্গঠনে দ্রুতই সার্চ কমিটি: মাহফুজ আলম

news-image

নির্বাচন কমিশন (ইসি) পুনর্গঠনের জন্য দ্রুতই সার্চ কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম। তিনি বলেন, কারা নির্বাচন কমিশনার হবে তা সার্চ কমিটি ঠিক করবে। এরপর ইসি পরবর্তী সংস্কারগুলো করবে।

শনিবার (১৯ অক্টোবর) রাজনৈতিক দলগুলোর সাথে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সাথে সংলাপ বিষয়ে ফরেন সার্ভিস একাডেমীতে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।

মাহফুজ আলম বলেন, রাজনৈতিক দলগুলোর সাথে নির্বাচন ও সংস্কার নিয়েই বেশি কথা হয়েছে। তাদের সাথে আলোচনার প্রেক্ষিতেই আওয়ামী লীগ ও তাদের শরিকদের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে। এই সরকার এককভাবে কোনো সিদ্ধান্ত নেবে না।

তিনি আরও বলেন, দ্রব্যমূল্য, আইনশৃঙ্খলা পরিস্থিতি, নির্বাচন কমিশন সংস্কার সমানতালে চলবে। গত তিনটি সংসদ অবৈধ করা নিয়ে দলগুলোর সাথে আলোচনা হয়েছে। পাশাপাশি আওয়ামী লীগকে যারা শক্তিশালী করেছে তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেয়া যায় সে বিষয়েও আলাপ হয়েছে।

রাজনৈতিক নেতাদের পালানো প্রসঙ্গে ড. ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম বলেন, ৫ আগস্টের পর তিনদিন কোনও সরকার ছিলো না। পুলিশ মাঠে ছিলো না। ফলে কে কীভাবে পালালো সেটি তদন্তের পর বলা যাবে।

এ সময় উপদেষ্টা পরিষদের সম্প্রসারনের বিষয়ে প্রস্তাব এসেছে জানিয়ে উপ-প্রেস সচিব আজাদ মজুমদার বলেন, প্রধান উপদেষ্টা সব নিয়ম মেনে পরবর্তীতে এ বিষয়ে সিদ্ধান্ত জানাবেন।

প্রসঙ্গত, শনিবার চতুর্থ দফায় ১০টি রাজনৈতিক দল ও জোটের সঙ্গে আলোচনা করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। দলগুলো হলো- গণফোরাম, লিবারেল ডেমোক্রেটিক পার্টি(এলডিপি), জাতীয়তাবাদী সমমনা জোট, ১২ দল, জাতীয় মুক্তি কাউন্সিল, লেবার পার্টি, বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি), বাংলাদেশ জাসদ (শরীফ নুরুল আম্বিয়া), ন্যাশনাল ডেমোক্রেটিক মুভমেন্ট ও গণতান্ত্রিক বাম ঐক্য।

এ জাতীয় আরও খবর

শেয়ার জালিয়াতির মামলায় আসামি সাহাবুদ্দিন

শাপলা চত্বরে হত্যা মামলায় ৪১ আসামি, তালিকায় হাসিনা-আজিজ-বেনজীর

‘স্পিরিট’-এ দীপিকার বদলে ক্যাটরিনা, বাড়ছে জল্পনা

প্রযুক্তি ও গবেষণায় স্বনির্ভর হতে গুরুত্ব দিচ্ছে সরকার

রাজধানীতে আতঙ্ক, সক্রিয় ভাড়াটে খুনিদের তালিকা হালনাগাদ

ঢাকার বায়ুমান আজ সহনীয় পর্যায়ে

থার্ড টার্মিনাল দুর্নীতির অভিযোগ নিয়ে মুখ খুললেন বিমানমন্ত্রী

আন্দোলনে গতি ফেরাতে সক্রিয় হন তারেক রহমান, আসে তিন দাবির আলটিমেটাম

মার্কিন হামলা বন্ধ থাকলে পাল্টা হামলাও বন্ধ রাখবে ইরান

ঢাকায় তাপমাত্রা কমার সম্ভাবনা নেই

সিয়াটলে বন্দুক হামলায় নিহত ২, আটক সন্দেহভাজন

এক বছর পর চালু হলো ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট