,

আওয়ামী লীগের শীর্ষ নেতারা কীভাবে পালালো, তদন্ত করছি: শফিকুল আলম

news-image

অনলাইন প্রতিবেদক : অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, আওয়ামী লীগের শীর্ষ নেতারা কীভাবে পালালো তা আমরা তদন্ত করছি।

শনিবার (১৯ অক্টোবর) ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মো. মাহফুজ আলম, উপসচিব আবুল কালাম আজাদ মজুমদার।

পালা বদলের পরে দেখলাম আওয়ামী লীগের শীর্ষ নেতারা পালিয়ে গেল? তারা কীভাবে গেল, কেন গেল? এই বিষয়ে সরকার কী কাউকে দায়ী করেছে? এই প্রসঙ্গে শফিকুল আলম বলেন, এই বিষয়ে সরকারের বিষয় ক্লিয়ার। আমরা একটা বিষয় দেখছি কেন এটা হলো? কীভাবে তারা পালালেন। একটা বিষয় কিন্তু স্পষ্ট, ৫-৮ আগস্ট পর্যন্ত কোন সরকার ছিল না। আর আপনারা জানেন যে অনেক পুলিশ স্টাইকে ছিল। আমরা শুনছি এই লোকটা পালাচ্ছে ধরতে হবে কিন্তু হয়নি এই জায়গায় একটা গ্যাপ ছিল। আমাদের সর্বোচ্চ চেষ্টা ছিল তাদের অ্যারেস্ট করার। এখনো চেষ্টা করছি যারা বাংলাদেশে আছে, তাদের গ্রেফতার করার। কীভাবে এরা (আওয়ামী লীগের শীর্ষ নেতারা ) পালালো, তদন্ত করছি।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট