,

আপনারা না পারলে নিয়োগ দিয়ে নতুনদের বসাবো: উপদেষ্টা আসিফ

news-image

নিজস্ব প্রতিবেদক : দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ব্যর্থতার জন্য আমলাতান্ত্রিক প্রশাসনকে দায়ি করেছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ব্যর্থ হলে প্রয়োজনে প্রশাসনের কর্মকর্তাদের স্থানে নতুনদের বসানো হবে বলে ঘোষণা দেন তিনি।

শনিবার (১৯ অক্টোবর) চট্টগ্রাম সার্কিট হাইসের সম্মেলন কক্ষে চট্টগ্রাম বিভাগ ও জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা জানান।

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে চট্টগ্রামে সবজির ট্রাক সেল চালু হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি মাঠ প্রশাসনের কর্মকর্তাদের উদ্দেশে বলেন, ‘আপনাদের অসহযোগিতার কারণে একটি স্থবিরতা কাজ করছে। আসলে তো এখানে একটা বিপ্লব হয়েছে। একটা বিপ্লবের পর কোনো কিছুই সিস্টেম ওয়াইজ চলে না। আমরা তারপরও সিস্টেমটা বজায় রেখেছি। আমরা প্রত্যাশা করি এই সিস্টেম বজায় রাখার জন্য আপনারা আমাদের সহযোগিতা করবেন। যদি সিস্টেম ভাঙার প্রয়োজন পড়ে, আমরা সিস্টেম ভাঙবো। আমরা প্রয়োজনে নতুন নিয়োগ দিয়ে আপনাদের জায়গায় নতুনদের বসাবো।’

তিনি আমলাদের উদ্দেশে বলেন, ‘আপনাদের এত এক্সপারটাইজ, পড়াশোনা থাকার পরও যদি আপনারা করতে না পারেন, তাহলে আমরা নতুনদের নিয়ে আসি। সব মানুষ বুদ্ধিভিত্তিক আলোচনা বোঝে না। যারা দিনে এনে দিনে খায়, তারা কী খাবে সেটা নিয়ে চিন্তা করে। এখন দ্রব্যমূল্যটা নিয়ন্ত্রণ জরুরি। এজন্য রাজনৈতিক দলগুলো সরকারকে সহযোগিতা করছে। দ্রব্যমূল্যের সিন্ডিকেট ভাঙার জন্য প্রয়োজনে বিশেষ ক্ষমতা আইনে সিন্ডিকেট ব্যবসায়ীদের গ্রেফতার করুন।’

এসময় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এ এইচ এম সফিকুজ্জামান, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার তোফায়েল ইসলাম, চট্টগ্রামের জেলা প্রশাসক ফরিদা খানম উপস্থিত ছিলেন।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট