সোমবার, ৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

আমার বিরুদ্ধে অভিযোগগুলো পূর্বপরিকল্পিত: হাথুরুসিংহে

news-image

স্পোর্টস ডেস্ক : চন্ডিকা হাথুরুসিংহে আর বাংলাদেশ দলের হেড কোচ নেই। ৪৮ ঘণ্টার শোকজ নোটিশ দিয়ে তাকে বরখাস্ত করা হয়েছে। চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই হাথুরুকে বরখাস্ত করার পেছনে বড় দুটি কারণ দেখিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

একটি অভিযোগ হলো, ভারতে ২০২৩ বিশ্বকাপ চলাকালে একজন ক্রিকেটারকে শারীরিকভাবে আঘাত করা। লঙ্কান এই কোচের বিরুদ্ধে দ্বিতীয় অভিযোগ, চুক্তির চেয়ে বেশি ছুটি নেওয়ার।

হাথুরু এই বরখাস্ত হওয়ার ঘটনা এবং এই অভিযোগগুলো নিয়ে অবশেষে মুখ খুলেছেন। গণমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে হাথুরু দাবি করেছেন, তার বিরুদ্ধে অভিযোগগুলো পূর্বপরিকল্পিত।

সদ্য চাকরি হারানো এই কোচ বলেন, ‘এই অভিযোগগুলো আমার কাছে পূর্বপরিকল্পিত বলে মনে হচ্ছে। নতুন সভাপতি (বিসিবির) দায়িত্ব নেওয়ার প্রথম দিনই হেড কোচকে অপসারণের ইচ্ছা প্রকাশ করে প্রকাশ্য বিবৃতি দিয়েছিলেন। তিনি এটাও স্বীকার করেছিলেন, এতে বিসিবির আর্থিক ক্ষতি হতে পারে।’

হাথুরুকে শোকজ করার দিনই জানানো হয়, বাংলাদেশ দলের নতুন হেড কোচ ফিল সিমন্স। এই বিষয়টি সামনে এনে হাথুরু বলেন, ‘আরেকজন হেড কোচ নিয়োগের মাত্র চার ঘণ্টা আগে আমি শোকজ নোটিশ পেয়ে স্তম্ভিত হয়ে যাই। যদিও নোটিশে বলা হয়েছে, আমি নির্দোষ কিনা সেটা প্রমাণের জন্য ৪৮ ঘন্টা সময় আছে। কিন্তু যেভাবে সবকিছু হলো, তাতে এই কাজের পেছনের উদ্দেশ্য নিয়ে গুরুতর প্রশ্ন ওঠতে পারে।’

তবে হাথুরু নিজের সুনাম রক্ষার জন্য লড়াই করার আভাস দিয়েছেন। তার কথা, ‘আমি আমার সুনাম রক্ষার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। এই বিষয়ে যে কোনো তদন্তে আমি পূর্ণ সহযোগিতা করব। শেষ পর্যন্ত সত্যের জয় হবে। যাতে করে আমি যে খেলাটাকে ভালোবাসি, তাতে ইতিবাচক অবদান রাখতে পারি।’

 

এ জাতীয় আরও খবর

এই বোমা বিস্ফোরণ প্রশাসনের সহায়তায় হয়েছে : নাহিদ ইসলাম

সাভারে এনসিপির সমাবেশ চলাকালে বিস্ফোরণ

১৪২ রানের লক্ষ্যেও জিম্বাবুয়ের কাছে হারল বাংলাদেশ

প্রথম ভালোবাসা কি ভোলা যায় : কেয়া পায়েল

‘২৬ জন মেসিকে’ নিয়ে আর্জেন্টিনার বিপক্ষে লড়বে মিশর

মিশর ম্যাচের আগে স্বস্তির খবর পেল আর্জেন্টিনা

ডে কেয়ার সেন্টার দেশ গঠনের ভিত্তি: জুবাইদা রহমান

গাজার শাসনভার ছাড়ার ঘোষণা হামাসের

প্রধানমন্ত্রীর কাছে বিচার চাইলেন চিত্রনায়িকা

চক্ষু স্বাস্থ্য নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আইএপিবি প্রধানের সাক্ষাৎ

গ্রামে লোডশেডিং মূলত কারিগরি কারণে: বিদ্যুৎমন্ত্রী

ফুলবাড়ীয়া মার্কেটে দখল ও চাঁদাবাজির অভিযোগ