,

ভক্তদের সুখবর দিলেন জিৎ

news-image

বিনোদন ডেস্ক : দুই বাংলার জনপ্রিয় অভিনেতা জিৎ। ‘সাথী’ চলচ্চিত্রের মাধ্যমে তিনি রাতারাতি দর্শকমহলে জনপ্রিয় হয়ে উঠেন। এদিকে নিজের ব্যক্তিগত জীবন সোশ্যাল মিডিয়ার আড়ালে রাখতে পছন্দ করেন এ অভিনেতা।

শহরের এক পাঁচ তারকা হোটেলে ধুমধাম করে ছেলে রোনাভের প্রথম জন্মদিন পালন করেছেন জিৎ। গত বছর অক্টোবরে দ্বিতীয়বার বাবা হওয়ার সুখবর দিয়েছিলেন তিনি। দেখতে দেখতে এক বছর পার।

তবে শুক্রবার সন্ধ্যায় পার্টির অন্দরের কিছু ঝলক নিজের ইনস্টাগ্রামের তুলে ধরলেন নায়ক। বাবার কোলে রোনাভ মাথার ঘন কালো চুল উধাও। খুব সম্ভবত কয়েকদিন আগেই প্রথা মেনে মুণ্ডন হয়েছে। ন্যাড়া মাথাতেও বেশ হ্যান্ডসাম জিৎ পুত্র।

রোনভ বাবার কোলে চড়েই প্রথম জন্মদিনের কেক কাটল। ছোট ভিডিও শেয়ার করে জিৎ লেখেন, ‘রোনভের জন্মদিনে শুভেচ্ছা জানানোর জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। শিগগিরি আরও ছবি আসছে।’

জন্মদিনে বাবা-ছেলে একইরকম পোশাকে নজর কাড়লেন। জিৎ পরেছিলেন লাল রঙের পাঞ্জাবি। বাবার মতোই লাল পাঞ্জাবি আর ধুতিতে রোনাভ। স্ত্রী মোহনা পরেছিলেন সোনালি রঙের শাড়ি। পাশে দেখা মিলল জিৎ কন্যা নভন্যারও।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট