,

ব্রাহ্মণবাড়িয়ায় ডাকাতির প্রস্তুতি, বন্দুক-কার্টুজসহ ৬ ডাকাত গ্রেফতার

news-image
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বড়িকান্দি ইউনিয়নের ধরাভাঙ্গা গ্রামে ডাকাতির প্রস্তুতিকালে ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
(১৫ অক্টোবর) সকালে অস্ত্রসহ গ্রেফতারকৃত আসামীদের মামলা দিয়ে জেলা বিজ্ঞ আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, : সোমবার রাতে গোপন সংবাদে ভিওিতে অভিযান পরিচালনা করে জেলার পার্শ্ববর্তী নরসিংদী থেকে ডাকাতির করার জন্য নদীপথে ইঞ্জিন চালিত স্পিড বোর্ড নিয়ে ৬ জন ডাকাতকে আটক করা হয়। এরা হলেন, নরসিংদী জেলা সদরের মোঃ আরমান (৪২), কাজী তারেক (৩৪), আমজাদ হোসেন (২৭), সাজ্জাদ মনা (২২), আশরাফুল ইসলাম হিমেল (২০) এবং আবু সাঈদ (২৭)। এসময় তাদের কাছ থেকে ২টি দেশীয় তৈরি একনালা বন্দুক, ৭ রাউন্ড কার্তুজ, ২টি লম্বা দা উদ্ধার করা হয়।
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) হুমায়ূন কবীর জানান, অস্ত্রসহ  গ্রেফতারকৃত ডাকাতদের বিরুদ্ধে থানায় দুইটি মামলা রুজু করা হয়েছে।। একটি মামলা অস্ত্র আইনে অপরটি অন্য ধারায়। অপরাধের বিরুদ্ধে পুলিশের কঠোর অবস্থান অব্যাহত থাকবে।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট