,

‘আগের চেয়ে ভালো’ বিপিএলের প্রতিশ্রুতি ফারুকের

news-image

স্পোর্টস ডেস্ক : শেখ হাসিনার সরকারের পতনের পর দেশের ক্রিকেটাঙ্গনেও পরিবর্তনের হাওয়া লেগেছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি পদ থেকে পদত্যাগ করেছেন নাজমুল হাসান পাপন। তার জায়গা নিয়েছেন সাবেক প্রধান নির্বাচক ফারুক আহমেদ। দায়িত্ব নেওয়ার বেশ খানিকটা সময় পেরিয়ে গেলেও অনেক পরিচালক অনুপস্থিত থাকায় এখনো স্ট্যান্ডিং কমিটিগুলো ভাগ করে দেওয়া হয়নি।

এদিকে আগামী ডিসেম্বরে মাঠে গড়াবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। তাই তড়িঘড়ি এই টুর্নামেন্টের গভর্নিং কাউন্সিল পুনর্গঠন করেছে বিসিবি। বোর্ড সভাপতি ফারুক আহমেদ নিজেই নিজেই বিপিএল গভর্নিং কাউন্সিলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিয়েছেন।

সোমবার (১৪ অক্টোবর) বিপিএল গভর্নিং কাউন্সিল নিয়ে ফারুক আহমেদ গণমাধ্যমকে বলেছেন, ‘আমি (বিপিএল গভর্নিং কাউন্সিলের) ভারপ্রাপ্ত চেয়ারম্যান। আমরা চারজন সদস্য। নাজমুল আবেদীন (ফাহিম) সদস্য সচিব। তার সঙ্গে মাহবুব আনাম ভাই আছেন। তাকে আপনারা ড্রাফটেও দেখেছেন। আর আছেন ফাহিম সিনহা।’

অনেক স্বপ্ন পিঠে বিপিএল মাঠে এলেও গভর্নিং কাউন্সিলের অদূরদর্শিতায় এই টুর্নামেন্ট ক্রমেই ‘সার্কাস’-এ পরিণত হয়েছে। মাঠ এবং মাঠের নানা ঘটনায় এই টুর্নামেন্ট বারবার কলুষিত হয়েছে। এ প্রসঙ্গে বিপিএল গভর্নিং কাউন্সিলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফারুক বলেছেন, ‘এখন থেকে আমরা ক্রমেই উন্নতি করার চেষ্টা করবো। সবকিছু একটা সিস্টেমের মধ্যে আনার চেষ্টা করছি। যেভাবে ভালো করা যায়। নতুন অনেক কিছু করার চেষ্টা করছি। বাকিটা মাঠে যখন বল গড়াবে, তখন বোঝা যাবে। আমি বলবো না যে, প্রথমবারেই সব পারফেক্ট হবে। তবে নিয়মকানুনসহ সব দিক থেকে আগের চেয়ে ভালো হবে।’

আগামী ২৭ ডিসেম্বর বিপিএলের একাদশ আসর মাঠে গড়ানোর কথা রয়েছে।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট