,

‘পোশাক কারখানার পরিস্থিতি এখন স্বাভাবিক’

news-image

নারায়ণগঞ্জ, সাভার ও গাজীপুরে পোশাক কারখানার উৎপাদন কার্যক্রম স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে। এসব এলাকার প্রায় শতভাগ কারখানা খুলেছে এবং শ্রমিকরাও কাজে যোগদান করেছেন। এখানে এখন কোনো অস্থিরতা নেই।

সোমবার (১৪ অক্টোবর) প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে পোশাক কারখানার সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এ কথা জানানো হয়।

বার্তায় উল্লেখ করা হয়, সাভার ও আশুলিয়ায় মোট ৪০৭টি কারখানার মধ্যে ৩টি ছাড়া সব কারখানা খুলেছে। বন্ধ ৩ কারখানার মধ্যে ২টি ১৩/১ ধারায় বন্ধ রয়েছে।

প্রধান উপদেষ্টার কার্যালয় আরও জানায়, নারায়ণগঞ্জে সব কারখানা ইতোমধ্যে খুলেছে। গাজীপুরে ৮৭১ কারখানার মধ্যে ২টি ছাড়া বাকি কারখানা চালু রয়েছে।

উল্লেখ্য, গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে পোশাক কারখানায় অস্থিরতা বিরাজ করে। শ্রমিকরা বিভিন্ন দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেন। এতে করে এই খাতে চরম অচলাবস্থার সৃষ্টি হয়। পরে অন্তর্বর্তী সরকারের হস্তক্ষেপে মালিকপক্ষ শ্রমিকদের সব দাবি মেনে নেওয়ায় আস্তে আস্তে সচল হয় পোশাক খাত।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট