,

আদালতে সাবেক এমপি সুজনের ওপর ডিম নিক্ষেপ

news-image

ঠাকুরগাঁও প্রতিনিধি : হত্যা মামলায় ঠাকুরগাঁও-২ আসনের সাবেক সংসদ সদস্য মাজহারুল ইসলাম সুজনের ১০ দিনের রিমান্ড আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠিয়েছেন আদালত। সোমবার (১৪ অক্টোবর) দুপুরে ঠাকুরগাঁও চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক রমেশ কুমার ডাগা এ আদেশ দেন।

এদিকে আদালত প্রাঙ্গণে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে সাবেক এমপি মাজহারুল ইসলাম সুজনের মুক্তি দাবি করেন তার সমর্থকরা। পরে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়। শুনানি শেষে কারাগারে নিয়ে যাওয়ার সময় মাজহারুল ইসলাম সুজনকে উদ্দেশ্য করে ডিম নিক্ষেপ করে উত্তেজিত জনতা।

মামলার অভিযোগে জানা যায়, গত ৫ আগস্ট মামলার বাদী ফজলে আলমের ছেলে আবু রায়হানসহ ৪ জনকে পৌরসভার সাবেক কাউন্সিলর একরামুদৌল্লার ছিট চিলারং এলাকার বাড়িতে ঘরের মধ্যে আটকে রেখে আগুনে পুড়িয়ে হত্যা করা হয়। এ ঘটনায় সাবেক এমপি মাজাহারুল ইসলাম সুজনকে আসামি করে হত্যা মামলা দায়ের করা হয়।

আসামিপক্ষের আইনজীবী সোহরাব হোসেন প্রধান বলেন, সাবেক এমপি সুজনের ১০ দিন রিমান্ড আবেদন করেছিল পুলিশ কিন্তু বিজ্ঞ আদালত তা নামঞ্জুর করেছেন। আমরা তার জামিন চেয়ে আবেদন করেছিলাম, সেটিও মঞ্জুর করেননি আদালত।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট