,

কাল চালু হচ্ছে মিরপুর-১০ মেট্রো স্টেশন

news-image

নিজস্ব প্রতিবেদক : দীর্ঘ ৮৮ দিন বন্ধ থাকার পর আগামীকাল মঙ্গলবার (১৫ অক্টোবর) পুনরায় চালু হতে যাচ্ছে মেট্রোরেলের মিরপুর-১০ নম্বর স্টেশন।

সোমবার (১৪ অক্টোবর) দুপুরে রাজধানীর উত্তরায় ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) প্রধান কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুর রউফ।

উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গত ১৯ জুলাই মিরপুর-১০ ও কাজীপাড়া স্টেশনে ভাঙচুর চালায় বিক্ষুব্ধ ছাত্র-জনতা। এরপর দীর্ঘ সময়ের জন্য অনিশ্চিত হয়ে যায় মেট্রোরেল চলাচল। তখনকার কর্তৃপক্ষ বলেছিল মেট্রোরেল চালু হতে ১ বছরও লেগে যেতে পারে।

যদিও অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার ১৭ দিনের মাথায় আর আক্রান্ত হওয়ার ৩৭ দিন পর গত ২৫ আগস্ট চালু হয়ে যায় মেট্রোরেল।

তবে, তখনো বন্ধ রাখা হয় মিরপুর-১০ ও কাজীপাড়া স্টেশন। সংস্কার শেষে ২৬ দিন পর কাজীপাড়া স্টেশন চালু করা হয়। আগামীকাল মিরপুর-১০ চালুর মধ্য দিয়ে সবগুলো স্টেশনই সচল হবে।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট