,

যুদ্ধকে আমরা ভয় পাই না: ইরানের পররাষ্ট্রমন্ত্রী

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, ‘যুদ্ধকে আমরা ইরানিরা ভয় পাই না। আমার দেশ ‘যুদ্ধ পরিস্থিতির’জন্য পুরোপুরি প্রস্তুত রয়েছে।’

লেবানন ও সিরিয়ায় হামলা এবং হামাস, হিজবুল্লাহ ও আইআরজিসির কমান্ডারদের হত্যার জবাবে গত ১ অক্টোবর ইসরাইলে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। এরপরই প্রতিশোধের হুঙ্কার দেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

এমন উত্তেজনাকর পরিস্থিতিতে কূটনৈতিক তৎপরতা বাড়িয়ে ইরান প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ শুরু করেছে বলে জানা যায়।

এদিকে লেবানন ও সৌদি আরবের পর আজ রবিবার ইরাক সফরে যান ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। রাজধানী বাগদাদে ইরাকি পররাষ্ট্রমন্ত্রী ফুয়াদ হোসেনের দ্বিপাক্ষিক বৈঠকের পর এক যৌথ বিবৃতিতে অংশ নেন তিনি।

আব্বাস আরাগচি বলেন, ‘আমরা যুদ্ধ পরিস্থিতির জন্য পুরোপুরি প্রস্তুত। আমরা যুদ্ধকে ভয় পাই না। তবে আমরা যুদ্ধ চাইও না। আমরা চাই শান্তি এবং আমরা গাজা ও লেবাননে ন্যায়সঙ্গত শান্তির জন্য কাজ করব। ’

এর আগে ইরানের সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র হামলার প্রতিক্রিয়ায় ইসরাইলের প্রতিশোধমূলক হামলার বিষয়ে ইরানের জনগণ ও এর স্বার্থ রক্ষায় ‘কোনো রেডলাইন’ বিবেচনায় নেয়া হবে না বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন আব্বাস আরাগচি।

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে করা একটি পোস্টে তিনি লেখেন, ‘সাম্প্রতিক দিনগুলোতে যদিও আমরা এই অঞ্চলে সর্বাত্মক যুদ্ধের আশঙ্কা রুখে দিতে ব্যাপক চেষ্টা করেছি। তবে এখন আমি স্পষ্টভাবে বলছি, আমাদের জনগণ ও স্বার্থরক্ষায় আমরা কোনও রেডলাইন মানবো না।’

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট