,

ভারতে দুর্গাপূজার প্যান্ডেল লক্ষ্য করে গুলি

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের বিহারে দুর্গাপূজার প্যান্ডেল লক্ষ্য করে গুলির ঘটনা ঘটেছে। নির্বিচারে চালানো গুলিতে অন্তত চারজন আহত হয়েছেন।

জানা গেছে, হামলাকারীরা মোটরসাইকেলে করে ঘটনাস্থলে আসেন ও গুলি করে পালিয়ে যান। প্রত্যক্ষদর্শীরা এ তথ্য জানিয়েছেন। সেখান থেকে দুটি বুলেট উদ্ধার করেছে পুলিশ।

আহতরা হলেন আরমান আনসারী (১৯), সুনিল কুমার যাদব (২৬), রোশান কুমার (২৫) ও সিপাহী কুমার। আরমান আনসারীর পিঠে, সুনিলের বাপ হাতে, রোশানের ডান হাঁটুর নিচে ও সিপাহীর কোমরে গুলি লেগেছে।

চিকিৎসার জন্য তাদের কাছের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

হাসপাতালের ডা. ভিকাশ সিং জানিয়েছেন, তাদের মধ্যে দুজনের অস্ত্রোপচার চলছে। তবে তাদের অবস্থা স্থিতিশীল।

হামলার কারণ সম্পর্কে এখনো কোনো তথ্য জানা যায়নি। দায়ীদের ধরতে অভিযান পরিচালনা করছে পুলিশ।

ঘটনার ভয়াবহতার বর্ণনা দিয়ে যাদব বলেন, বন্দুকধারীরা বাইকে করে ঘটনাস্থলে আসেন ও কোনো সতর্কতা ছাড়াই গুলি করা শুরু করেন। উৎসবের মধ্যেই এমন পরিস্থিতিতে স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট