সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সুজিতের দোকানে প্রতিদিন বিক্রি হয় ১২০০ কাপ চা

news-image

জেলা প্রতিনিধি : বিশ্বের এমন কোনো দেশ নেই যেখানকার মানুষ চা পছন্দ করেন না। আমাদের বাংলাদেশেও সকাল-সন্ধ্যায় কিংবা আড্ডা দেওয়ার অন্যতম একটি অনুসঙ্গ চা। আর প্রতিদিন প্রায় ১২০০ কাপ সেই চা বিক্রি করে সাড়া ফেলেছেন জয়পুরহাটের সুজিত চা স্টলের মালিক সুজিত চন্দ্র সরকার।

তার দোকানে প্রতিদিনই ১৫ ধরনের চা ও সাত ধরনের কফি বিক্রি হয়। বিকেল থেকেই জমজমাট হয় তার দোকান। নানা ধরনের চায়ের স্বাদ নিতে জেলার বিভিন্ন এলাকা থেকে জড়ো হয় মানুষ।

চায়ের দোকানের কারিগর হামিদুল ইসলাম আকন্দ জাগো নিউজকে বলেন, আমাদের দোকানে দুধ চা, লাল চা, মালাই চা, মেট চা, গ্রিন টি, লেমন টি, মশলা চা, ব্লেন্ডার চয়েস, স্লিম টি, তুলশী, মাল্টা, আমলকী, মরিংগাসহ ১৫ ধরনের চা পাওয়া যায়। এছাড়াও জিংসিং, কাপুচিনো, ব্ল্যাকসহ সাত ধরনের কফি রয়েছে আমাদের দোকানে। ৬ টাকা থেকে শুরু করে ৩৫ টাকার চা পাওয়া যায় এখানে। এছাড়া ১৫ টাকা থেকে ১০০ টাকা দামের কফি পাওয়া যায়।

সুজিতের দোকানে প্রতিদিন বিক্রি হয় ১২০০ কাপ চা

চায়ের দোকানের আরেক কর্মচারী হৃদয় চন্দ্র মন্ডল বলেন, আমি প্রায় ১১ বছর ধরে এখানে কাজ করছি। এখানকার বেতন দিয়ে আমার সংসার ভালোমতো চলে।

চা খেতে আসা সাজু সরকার বলেন, সুজিতদার চা অনেক মজার। তাই এখানে চা খেতে এসেছি।

সুজিতের দোকানে প্রতিদিন বিক্রি হয় ১২০০ কাপ চা

চা খেতে আসা আব্দুল হাদি জাগো নিউজকে বলেন, এখানে গাভীর দুধের চা পাওয়া যায়। আমরা অনেক বছর ধরে এখানে চা খাই। কোনো মেহমান এলে তাদেরকেও এখানে চা খেতে নিয়ে আসি।

সুজিত চন্দ্র সরকার জাগো নিউজকে বলেন, ২১ বছর আগে রেলস্টেশন সড়কে সুজিত টি স্টল অ্যান্ড কফি হাউজ দিয়ে ব্যবসা শুরু করি। প্রথমদিকে ব্যবসায় তেমন সফলতা না এলেও চা বিক্রি করে ভাগ্যের পরিবর্তন হয়েছে। প্রতিদিনই প্রায় ৬০-৭০ কেজি দুধের চা বিক্রি করি। দোকানে ২২ প্রকারের চা-কফি বিক্রি হয়। বর্তমানে আমার দোকানে তিনজন কর্মচারী রয়েছে। দৈনিক প্রায় ১২০০ কাপ চা-কফি বিক্রি হয় এখানে।

সুজিত আরও বলেন, আমি চা বিক্রি করে তার আয় দিয়ে আরেকটি হোটেল করেছি। সবমিলিয়ে এখন আমার ৯-১০ জন কর্মচারী।

 

এ জাতীয় আরও খবর

শাপলা চত্বর হত্যা মামলায় শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ

ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল, ভূমি কর্মকর্তা সাময়িক বরখাস্ত

আবার বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৩ হাজার টাকা ছাড়াল

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা কমার ইঙ্গিতে তেলের দাম হ্রাস

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও