,

শেবাচিম হাসপাতালে আগুন: নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৯ ইউনিট

news-image

বরিশাল প্রতিনিধি : বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে আগুন লাগার ঘটনা ঘটেছে। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ৯টি ইউনিট উদ্ধার কাজ করছে।

রোববার (১৩ অক্টোবর) সকাল ৯টার দিকে মেডিসিন ওয়ার্ডের নিচতলায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে রোগী ও তাদের স্বজনরা আতঙ্কিত হয়ে ছোটাছুটি শুরু করেন।

বরিশাল ফায়ার সার্ভিস সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক হেলাল উদ্দিন জানান, আমরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি। এছাড়া রোগী ও তাদের স্বজনদের নিরাপদে নিচে নামিয়ে দেওয়া হয়েছে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

তিনি আরও বলেন, মেডিসিন ওয়ার্ডের রোগীদের বেডের ফোম রাখার রুমে আগুন লেগে প্রচুর ধোঁয়ার সৃষ্টি হয়। এতে আগুন বেশি না ছড়ালেও পুরো ভবন ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে। এ সময় পুরো ভবনে ধোঁয়া দেখে সবাই আতঙ্কিত হয়ে দিগবিদিক ছোটাছুটি শুরু করে। তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা না গেলেও নিয়ন্ত্রণে রয়েছে।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড