,

‘পুরুষদের ঘৃণা করি’ বলা মধুমিতার চোখ সরছে না প্রেমিকের থেকে

news-image

বিনোদন ডেস্ক : সপ্তমীর রাতেই প্রেমে সীলমোহর দিয়েছেন ছোটপর্দার পাখি। হ্যাঁ, বিচ্ছেদের ৫ বছর পর ফের প্রেমে পড়েছেন টলিউডের ‘পাখি’ খ্যাত অভিনেত্রী মধুমিতা সরকার। সৌরভ চক্রবর্তীর সঙ্গে মাত্র ১৮ বছর বয়সে গাঁটছড়া বেঁধেছিলেন তিনি।

কিন্তু সেই সংসার টেকেনি। স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর সিঙ্গেল জীবন যাপন করছিলেন অভিনেত্রী। সামাজিক যোগাযোগ মাধ্যমেও একের পর এক ‘খোলামেলা’ ছবি আপলোড করতে শুরু করেন তিনি।

প্রথম স্বামীর সঙ্গে বিচ্ছেদের রেশ ছিল মধুমিতার মনে। যে কারণে বছরখানেক আগেই এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, ‘বর্তমানে আমার ব্যস্ততা বেড়েছে, কাজের প্রতিই কমিটেড। আর বিশ্বাস করুন, পুরুষদের আমি ঘৃণা করি।’

অভিনেত্রীর এমন মন্তব্য পুরুষেরা ভালোভাবে নেননি। সোশ্যাল মিডিয়াতেও নেটিজেনদের তোপের মুখে পড়েন তিনি।

সেই পাখির কিনা বছর ঘুরতে ঘুরতেই মনের রঙ বদলেছে। নতুন করে আবারও প্রেমে পড়েছেন অভিনেত্রী। সপ্তমীর রাতে প্রেমিক দেবমাল্য চক্রবর্তীর হাত ধরে নতুন শুরুর ঘোষণাও দিয়েছেন তিনি।

মধুমিতা সরকারের প্রেমিক আইটি কর্মী। আগে পিডব্লুসি-তে কর্মরত ছিলেন। এখন EXL কোম্পানিতে ম্যানেজার পোস্টে চাকরি করেন। এছাড়া ক্রিকেটের প্রতিও ঝোঁক রয়েছে।

পেশাদারভাবে ক্রিকেট খেলেন তিনি। কলকাতার এক নামী ক্লাবের হয়ে খেলেছেন। পাশাপাশি জিম ফ্রিক, ফিটনেসের ব্যাপারে বেজায় সচেতন। সেই যুবকেই মজেছেন অভিনেত্রী।

নবমীর রাতে দেবমাল্যর মুখপানে হাঁ করে চেয়ে রইলেন মধুমিতা। কালো শার্টে সুপুরুষ দেখাচ্ছে মধুমিতার মনের মানুষকে। অন্যদিকে শাড়ি আর স্লিভলেস ব্লাউজে ক্লাসি লুকে ছিলেন অভিনেত্রী।

সেই ছবিই ইনস্টাগ্রামে প্রকাশ করে জানান দিয়েছেন নিজের ভালোবাসার কথা। ভক্তরাও সেখানে মধুমিতার পুরুষদের ঘৃণা করার মন্তব্য নতুন করে টেনে এনে বিভিন্ন মন্তব্য করছেন।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট