মঙ্গলবার, ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ধর্মীয় অনুষ্ঠানে বাধা দিলে কঠোর ব্যবস্থা: র‌্যাব ডিজি

news-image

জেলা প্রতিনিধি : বাংলাদেশ সব ধর্মের মানুষের দেশ। প্রত্যেক ধর্মের মানুষ তাদের ধর্মীয় অনুষ্ঠান যার যার মতো পালন করবেন। এতে কেউ বাধা দিলে বা চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন র‌্যাব মহাপরিচালক (ডিজি) একেএম শহিদুর রহমান।

শুক্রবার (১১ অক্টোবর) বিকেলে শহরের মিশনপাড়া এলাকায় শ্রী শ্রী রামকৃষ্ণ পূজামণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। এরপর তিনি শহরের আমলাপাড়া এলাকার সর্বজনীন পূজামণ্ডপ পরিদর্শন করেন।

শহিদুর রহমান বলেন, ‘স্বাধীন বাংলাদেশে আমরা হাজার বছর ধরে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ শান্তিশৃঙ্খলার মাধ্যমে একত্রে বসবাস করে আসছি। এবারও সে ধারা অব্যাহত থাকবে। এবার আমাদের পাশাপাশি সশস্ত্র বাহিনীর সদস্যরা মাঠে রয়েছেন। তাই এবার কোনো ভয়ে থাকার অবকাশ নেই।’

র‌্যাব ডিজি আরও বলেন, ‘পূজায় কোনো বিশৃঙ্খলাকে কেন্দ্র করে যে মামলাগুলো রুজু হবে, এগুলো একটা মনিটরিং সেলের মাধ্যমে তদন্ত করা হবে। এর সঙ্গে যারা জড়িত থাকবে, সঙ্গে সঙ্গে তাদের আইনের আওতায় আনা হবে। সাজা যেন নিশ্চিত হয় সেজন্য মামলার নিষ্পত্তি হওয়া না পর্যন্ত আমরা নিয়মিত মনিটরিং চালু রাখবো।’

বসনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশে তিনি বলেন, ‘আমরা সবসময় আপনাদের পাশে আছি। আমরা আবারও আপনাদের আশ্বস্ত করতে চাই, যেকোনো মূল্যেই আমরা এই পূজার উৎসবটি সুন্দরভাবে সম্পন্ন করবো।’

র‌্যাব ডিজি বলেন, ‘একটি কুচক্রী মহল সামান্য ঘটনাকে ইস্যু করে গুজব ছড়িয়ে এর আগে অনেক নাশকতা করেছে। এবার যাতে তারা কোনোভাবেই নাশকতা করতে না পারে, সেজন্য আমরা প্রথম থেকেই প্রস্তুত রয়েছি। আমাদের সাইবার টিমের পাশাপাশি অন্যান্য যে আইনশৃঙ্খলা বাহিনী রয়েছে, তাদের সাইবার টিমও কাজ করছে।’

এসময় আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ পুলিশ সুপার (এসপি) প্রত্যুষ কুমার মজুমদার, র‌্যাব-১১ এর অধিনায়ক (সিও) লে. কর্নেল তানভীর মাহমুদ পাশা, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শিখন সরকার শিপন, র‌্যাব-১১ এর সিপিসি-১ এর কোম্পানি কমান্ডার মেজর অনাবিল ইমাম, নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) তরিকুল ইসলাম, মহানগর বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু ও ব্যবসায়ী প্রবীর কুমার সাহা।

 

এ জাতীয় আরও খবর

৬ উইকেটের জয়ে সিরিজ সমতায় ফিরল বাংলাদেশ

তানজিদের ফিফটি, এগোচ্ছে বাংলাদেশ

সৃজিতের সঙ্গে কাজ করতে চান অপু

৩৪ দিনে হামের উপসর্গ ২৩ হাজার ৬০৬ শিশুর

নিজ জেলা বগুড়ায় পৌঁছালেন প্রধানমন্ত্রী তারেক রহমান, দিনব্যাপী কর্মসূচি

আগের সরকারের ব্যর্থতায় হাম-রুবেলা প্রাদুর্ভাব বেড়েছে: স্বাস্থ্যমন্ত্রী

সাবেক মেয়র তাপস ও স্ত্রী আফরিনের ৬ ক্রেডিট কার্ড ব্যবহারে নিষেধাজ্ঞা

চার ম্যাচ হাতে রেখেই ৩৫তম লিগ শিরোপা বায়ার্ন মিউনিখের দখলে

উপসাগরে ইরানি কার্গো জাহাজ আটক, যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা চরমে

বিএনপির সংরক্ষিত নারী আসনের তালিকায় নেই শোবিজের পরিচিত মুখগুলো

পলককে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দিল আদালত

সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩৬ প্রার্থীর তালিকা ঘোষণা