,

গণহত্যার বিচারকাজ সপ্তাহখানেকের মধ্যে শুরু: আসিফ নজরুল

news-image

জেলা প্রতিনিধি : জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে গণহত্যার বিচারকাজ সপ্তাহখানেকের মধ্যে শুরু করার আশাবাদ ব্যক্ত করেছেন আইন ও বিচার উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল।

তিনি বলেন, আমরা ন্যায়বিচার নিশ্চিত করতে বদ্ধপরিকর। সপ্তাহখানেকের মধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারক প্যানেল প্রস্তুত করা হবে।

শুক্রবার (১১ অক্টোবর) বিকেল ৫টার দিকে সিরাজগঞ্জ পৌর শহরের শ্রী শ্রী মহাপ্রভুর আখড়ায় এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন আসিফ নজরুল।

উপদেষ্টা আসিফ নজরুল বলেন, ‘গণহত্যার বিচারকাজ এরইমধ্যে শুরু হয়ে গেছে। প্রায় এক মাস আগে আমাদের প্রসিকিউশন টিম গঠিত হয়েছে। দু’সপ্তাহ আগে ইনভেস্টিগেশন টিমও গঠিত হয়েছে। আমরা এ হত্যাকাণ্ডের প্রচুর আলামত পেয়েছি। অচিরেই আমরা জুলাই-আগস্ট মাসের পৈশাচিক গণহত্যার বিচার শুরু করবো। তখন দেখবেন আমাদের অনেক দ্বিধা, অনেক প্রশ্ন দূর হয়ে যাবে।’

এসময় সিরাজগঞ্জ জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) তোফাজ্জল হোসেন, পুলিশ সুপার (এসপি) ফারুক হোসেন, সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল নাহিদ হোসেন, জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি সন্তোষ কুমার কানু ও জেলা বিএনপির সহ-সভাপতি অমর কৃষ্ণ দাস উপস্থিত ছিলেন।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট