,

বাচ্চা সামলাতে বিপাকে দীপিকা

news-image

বিনোদন ডেস্ক : প্রথমবারের মতো কন্যা সন্তানের মা হয়েছেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। এখন সদ্যোজাতকে নিয়েই সময় কাটছে রণবীর ঘরনির। এরইমধ্যে দীপিকা জানালেন, বাচ্চা সামলাতে গিয়ে বিভিন্ন সমস্যার মুখে পড়তে হচ্ছে তাকে।

সম্প্রতি মা হওয়ার পর বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেছেন দীপিকা। বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৪- উপলক্ষ্যে এক আয়োজনে সে বিষয় নিয়েই কথা বলেন অভিনেত্রী। স্ট্রেস, ঘুম না হওয়ার কারণে কী কী সমস্যার সম্মুখীন হচ্ছেন, তাও জানান।

দীপিকা পাড়ুকোন বলেন, ‘যখন ঠিকভাবে ঘুম হয় না, অতিরিক্ত স্ট্রেস থাকে তখন ভুলভাল সিদ্ধান্ত নেই। আর আমার মনে হয় আমি কখনও নিজে বুঝতেও পারি। যে দিনগুলোতে আমার ঘুম হয় না বা নিজের যত্ন নেওয়া হয় না ঠিক করে, তখন আমার অতিরিক্ত স্ট্রেসড লাগে বা শরীর খারাপ লাগে। কিছু ক্ষেত্রে সিদ্ধান্ত নিতেও সমস্যায় পড়ি।’

এদিন দীপিকা পাড়ুকোন দুঃখ, কষ্ট, রাগ নিয়েও কথা বলেন। বলেন, ‘এটা একদম স্বাভাবিক। মানুষ মাত্রই তার রাগ, কষ্ট হবে। আর এই অনুভূতিগুলো আমাদের অনেক কিছুই শেখায়। কিন্তু এগুলো থেকে তুমি কী শিখছ, পজিটিভলি কীভাবে তাতে রিঅ্যাক্ট করছ সেটাই আসল। কাজের মধ্যে থাকতে হবে। ধৈর্য ধরতে হবে।’

গত ৮ সেপ্টেম্বর প্রথমবারের জন্য মা হন দীপিকা পাড়ুকোন। অভিনেতা রণবীর সিংকে বিয়ের প্রায় ৬ বছর পর তাদের প্রথম সন্তান ভূমিষ্ঠ হয়। এখনও মেয়ের নাম ঘোষণা করেননি তারা।

রণবীর সিং এবং দীপিকা পাড়ুকোন দুজনকেই আগামীতে রোহিত শেট্টির ছবি সিংহাম এগেইনে দেখা যাবে।

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড