,

সাবেক এমপি নদভীসহ ৪৯ জনের বিরুদ্ধে মামলা

news-image

নিজস্ব প্রতিবেদক : বিএনপির মশাল মিছিলে হামলার অভিযোগে সাবেক এমপি ড. আবু রেজা মুহাম্মদ নেজামউদ্দিন নদভী ও তার ভাতিজা আ ন ম সেলিম উদ্দীনসহ ৪৯ জনের বিরুদ্ধে চট্টগ্রাম সাতকানিয়া থানায় মামলা দায়ের হয়েছে। মামলায় আরো ২০-৩০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

বুধবার রাতে মামলাটি দায়ের করেন সাতকানিয়া উপজেলা যুবদলের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান।

মামলার অন্য আসামিরা হলেন, চট্টগ্রাম জেলা পরিষদের সাবেক সদস্য এরফানুল করিম চৌধুরী, বাজালিয়া ইউপি চেয়ারম্যান তাপস কান্তি দত্ত ও উত্তর সাতকানিয়া স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আবু ছালেহ শান।

এছাড়া, মামলায় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীদেরও আসামি করা হয়েছে।

মামলার বাদী মোস্তাফিজুর রহমান বলেন, আওয়ামী লীগের জনবিরোধী বিভিন্ন কর্মকাণ্ডের বিরোধিতা করে বিএনপির উদ্যোগে বের করা মশার মিছিল শেষে চলে যাওয়ার সময় অতর্কিতে হামলা করলে আমিসহ অনেক নেতাকর্মী আহত হন। পুলিশ আহত অবস্থায় আমাকে গ্রেপ্তার করে জেলে পাঠিয়ে দেয়। ২৭ দিন পর আমি আদালত থেকে জামিনে মুক্ত হই।

মামলার এজাহার ও বিএনপি সূত্রে জানা গেছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ও ‘অবৈধ নির্বাচনী তফসিল’ বাতিলের দাবিতে গত বছরের ১৯ নভেম্বর বিএনপির ডাকা ৪৮ ঘণ্টার হরতালের সমর্থনে সাতকানিয়া উপজেলার কেরানীহাট-বান্দরবান সড়কে একটি মশাল মিছিল বের করা হয়।

চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সাবেক সদস্য মুজিবুর রহমান চেয়ারম্যানের নেতৃত্বে মিছিলটি শেষ করে চলে যাওয়ার সময় দস্তিদারহাট সংলগ্ন গ্রিন টাচ কমিউনিটি সেন্টারের সামনে সাবেক এমপি নদভীর নির্দেশে অন্যান্য আসামিদের উপস্থিতিতে হামলা চালিয়ে ৫-৬ জন নেতাকর্মীকে আহত করা হয়। পরে পুলিশ এসে সড়কে পড়ে থাকা গুরুতর আহত ও মামলার বাদী মোস্তাফিজুর রহমানকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠায়।

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল খান বলেন, মামলার আসামিদের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট