,

শুটিংয়ের মাঝে পালিয়ে পাহাড়ে কার কাছে ছুটে যেতেন মধুমিতা

news-image

বিনোদন ডেস্ক : পাহাড়ে শুটিংয়ের মাঝে প্রায়ই উধাও হয়ে যেতেন অভিনেত্রী মধুমিতা সরকার। প্রেম করতে যেতেন তিনি! কে এই প্রেমিক? কোথায় উধাও হয়ে যেতেন অভিনেত্রী? নিজ মুখেই জানালেন সে কথা।

মুক্তির ৭৫ দিন পেরিয়ে গেছে বিক্রম চট্টোপাধ্যায় এবং মধুমিতা সরকার অভিনীত সিনেমা ‘সূর্য’ । এখনও দর্শকদের মনে জায়গা হারায়নি এই ছবি।

তাই ছবির সাফল্য উপলক্ষে বুধবার আয়োজিত হয় ৭৫ দিনের ‘সাকসেস পার্টি’। যেখানে ছিলেন পরিচালক শিলাদিত্য মৌলিক এবং বিক্রম চট্টোপাধ্যায় ও মধুমিতা সরকার।

‘সূর্য’ ছবির শুটিং হয়েছে পাহাড়ি এলাকায়। বেশিরভাগ সময়টা পাহাড়েই থাকতে হয়েছে শিল্পী এবং কলাকুশলীদের। এদিনই পরিচালক শিলাদিত্য মৌলিক জানান, শুটিং শেষ হলেই পাহাড় থেকে ‘বেপাত্তা’হয়ে যেতেন মধুমিতা। নায়িকাকে আর খুঁজেই পাওয়া যেত না।

এমনিতেও শুটিং না থাকলে একা পাহাড়ে ঘুরতে চলে যান মধুমিতা। তবে এই শুটিংয়ের মাঝে কোথায় উধাও হয়ে যেতেন তিনি? উত্তর দিলেন স্বয়ং অভিনেত্রী।

মধুমিতা বলেন, ‘আমি প্রেম করতে যেতাম আমার ভগবানের সঙ্গে।’ অভিনেত্রীর কথায় সায় দিয়ে শিলাদিত্য জানান, হ্যাঁ, সুযোগ পেলেই মধুমিতা উধাও হয়ে যেতেন। মন্দিরে চলে যেতেন তিনি। হঠাৎ করে শাড়ি পরে পুজা দিয়ে ফের ফ্লোরে হাজির হতেন অভিনেত্রী।

আসলে ভগবানে বিশ্বাস করেন মধুমিতা। তাই যে কোনও সময়ে সুযোগ পেলেই চলে যান বিভিন্ন মন্দিরে। সোশ্যাল মিডিয়ায় প্রায়ই দেখা যায়, মাথায় তিলক পরে শহরের বাইরে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছেন অভিনেত্রী। শুধু অবসর নয়, শুটিংয়ের মাঝেও আশেপাশের মন্দিরে চলে যেতেন মধুমিতা।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট