,

দেশ ছেড়েছেন সব উপদেষ্টা, সোর্স: চালাই দেন

news-image

অনলাইন ডেস্ক : অন্তর্বর্তীকালীন সরকার ও প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে ঘিরে গতকাল মঙ্গলবার দিবাগত রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন গুজব ছড়িয়ে পড়ে। এ নিয়ে নানা জন নানা পোস্ট দেন। সে হাওয়ায় গা ভাসিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াও।

গতকাল রাতে উপদেষ্টা আসিফ মাহমুদ তার ভ্যারিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া পোস্টে লেখেন, ‘শুধু চেয়ারই না, প্রধান উপদেষ্টা সহ দেশ ছাড়লেন বাকি উপদেষ্টারাও।’ এরপরই এর সূত্র হিসেবে তিনি লেখেন, ‘সোর্স: চালাই দেন।’

আসিফ মাহমুদের পোস্ট দেখে সহজেই অনুমান করা যায় যে এটি তিনি মজা করে দিয়েছেন। তিনি মূলত মজার ছলে গুজবের প্রতিবাদ করেছেন।

তবে আসিফ মাহমুদের পোস্ট ঘিরে চলছে আলোচনা-সমালোচনা। অনেকে তার পোস্টটি শেয়ার দিয়ে মজার মজার ক্যাপশন দিচ্ছেন। তবে অনেকে উপদেষ্টার মতো গুরুত্বপূর্ণ জায়গায় থেকে এমন মজা করা নিয়ে প্রশ্ন তুলেছেন।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড