,

শেখ হাসিনার বিরুদ্ধে আরও ৩ মামলা

news-image

অনলাইন প্রতিবেদক : সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আরও তিনটি মামলা হয়েছে। এর মধ্যে একটি হত্যা ও অপর দুটি হত্যাচেষ্টার মামলা। বুধবার (৯ অক্টোবর) ঢাকার পৃথক দুটি মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এসব মামলা করা হয়েছে।

ছাত্র ইয়াসিন হত্যা
ছাত্র ইয়াসিন শেখকে গুলি করে হত্যার অভিযোগে শেখ হাসিনাসহ ১০৯ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আলী হায়দারের আদালতে নিহতের মা মঞ্জিলা বেগম বাদী হয়ে মামলা করেন। আদালত বাদীর জবানবন্দি রেকর্ড করেন। পরে এ ঘটনায় প্রতিবেদন দাখিলের জন্য যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) আগামী ৩১ অক্টোবর প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।

এ মামলার অপর আসামিরা হলেন- আসাদুজ্জামান খান কামাল, আনিসুল হক, মোহাম্মদ আলী আরাফাত, হাছান মাহমুদ ও সালমান এফ রহমান।

মামলার অভিযোগে বলা হয়েছে, গত ২১ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নিয়ে গুলিবিদ্ধ হন মো. ইয়াসিন শেখ। পরে ২৫ জুলাই চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
আবু সুফিয়ানকে হত্যাচেষ্টা
মাদরাসাছাত্র আবু সুফিয়ানকে হত্যাচেষ্টার অভিযোগে শেখ হাসিনাসহ ৪২ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আলী হায়দারের আদালতে ভুক্তভোগীর চাচা কাওছার হোসেন বাদী হয়ে মামলা করেন। আদালত বাদীর জবানবন্দি রেকর্ড করেন। এরপর এ ঘটনায় প্রতিবেদন দাখিলের জন্য যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) আগামী ৩১ অক্টোবর প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।

এ মামলার উল্লেখযোগ্য অপর আসামিরা হলেন- সজীব ওয়াজেদ জয়, ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল, শেখ ফজলে নুর তাপস ও শেখ ফজলে শামস পরশ।

মামলার অভিযোগে বলা হয়েছে, গত ৪ আগস্ট মাদরাসাছাত্র আবু সুফিয়ান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অংশ নেন। আসামিদের প্রত্যক্ষ ও পরোক্ষ যোগসাজশে নির্বিচারে গুলি করা হয়। এতে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন সুফিয়ান।

দুই বছর আগে বিএনপিকর্মী সৈয়দ হাসান মাহমুদকে হত্যাচেষ্টা অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, কণ্ঠশিল্পী মমতাজ বেগম, অভিনেত্রী শমী কায়সারসহ ১৭ জনের বিরুদ্ধ মামলা করা হয়েছে।

ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেলাল হোসেনের আদালতে হাসান মাহমুদ মামলার আবেদন করেন। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে অভিযোগের বিষয়ে সিআইডিকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন

আসামিদের মধ্যে রয়েছেন- আসাদুজ্জামান খান কামাল, ওবায়দুল কাদের, আনিসুল হক, হাছান মাহমুদ, মশিউর রহমান রাঙ্গা, দিলীপ বড়ুয়া, হারুন অর রশীদ।

মামলার অভিযোগ থেকে জানা যায়, ১৯৯০ সালের ছাত্র আন্দোলনে শহীদ নূর হোসেনকে নিয়ে বিরূপ মন্তব্য করায় মশিউর রহমান রাঙ্গার বিরুদ্ধে ২০১৯ সালের ২১ নভেম্বর আদালতে মামলা করেন হাসান মাহমুদ। আদালত মামলাটি আমলে না নিয়ে নথিভুক্ত করার আদেশ দেন। এর পরিপ্রেক্ষিতে তাকে প্রাণনাশের হুমকিসহ বাড়িঘরে হামলা চালানো হয়।

২০১৯ সালে সিটি করপোরেশন নির্বাচনে কমিশনার পদে মনোনয়ন প্রত্যাশী ছিলেন হাসান মাহমুদ। বিভিন্ন এলাকায় প্রচারণা শুরু করেন তিনি। এজাহারভুক্ত আসামিদের মদদে আওয়ামী সন্ত্রাসীরা হুমকি দিয়ে প্রচারণা না চালানোর হুমকি দেয়। ২০২২ সালের ২৫ জুন সন্ধ্যায় রামপুরা ব্রিজ থেকে তাকে মাইক্রোবাসে তুলে নেয়। অজ্ঞাত স্থানে তার ওপর নির্যাতন চালায়। পরে তাকে ২৯ জুন হাতিরঝিলে মেরে ফেলে সন্ত্রাসীরা।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট