,

অভিযানের খবরে পালিয়ে গেলেন ডিম ব্যবসায়ীরা

news-image

নিজস্ব প্রতিবেদক : ঢাকা জেলা প্রশাসনের উদ্যোগে ডিম ও ব্রয়লার মুরগির বাজারদর নিয়ন্ত্রণে অভিযান চালানো হয়েছে। তবে অভিযানের খবর পেয়ে দোকান বন্ধ করে আগেই সটকে পড়েন ব্যবসায়ীরা।

আজ (বুধবার) ঢাকা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুকের নেতৃত্বে রাজধানীর কাপ্তান বাজারে বাণিজ্য মন্ত্রণালয় গঠিত বাজার মনিটরিংয়ের টাস্কফোর্স এ অভিযান চালায়। এ সময় খুচরা দোকানদারদের অনেকে ডিম লুকিয়ে ফেলেন। তাদের কাছে ডিম নেই বলে দাবি করেন।

তবে ব্রয়লার মুরগির দোকানে অভিযান চালিয়ে কেজি প্রতি বেশি মূল্যে মুরগি বিক্রি ও মূল্য তালিকা না থাকায় দুই ব্যবসায়ীকে সাত হাজার টাকা অর্থদণ্ড করা হয়। রুহুল ট্রেডার্সকে পাঁচ হাজার ও কাওসার ট্রেডার্সকে দুই হাজার টাকা জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুক বলেন, কাপ্তান বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি, সেক্রেটারি ও সদস্যদের বাজার নিয়ন্ত্রণে ভূমিকা রাখতে প্রত্যেক ব্যবসায়ীকে বেশি মূল্যে বিক্রি না করা ও মূল্য তালিকা সংরক্ষণ করার জন্যে মিটিং ডেকে সবাইকে সচেতন করার লক্ষ্যে কাজ করতে নির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি একটি নির্দিষ্ট স্থানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর গুরুত্বপূর্ণ ধারা সম্বলিত সাইনবোর্ড বাজার কমিটি ৭ দিনের মধ্যে টানাবে যাতে ক্রেতা-বিক্রেতাসহ জনসাধারণ সচেতন হয়। টাস্কফোর্সের বাজার মনিটরিং অব্যাহত থাকবে।

এ সময় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (অধিদপ্তরে সংযুক্ত) রফিকুল ইসলাম, ক্যাবের তথ্য কর্মকর্তা মো. আনোয়ার পারভেজ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ফারহান আতেফ, মো. সালাউদ্দিনন, আব্দুল জব্বার মন্ডল, ঢাকা জেলা কার্যালয়ের জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণের সহকারী পরিচালক উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড