,

বিয়ে-সংসার নয়, স্বাধীনভাবে বাঁচতে চাই: মিমি

news-image

বিনোদন ডেস্ক : বাংলাদেশ ও ভারত, দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী। বিনোদন জগত থেকে রাজনীতিতে অংশ নিয়ে ২০১৯ সালে তৃণমূল কংগ্রেসের হয়ে লোকসভার সদস্য নির্বাচিত হন মিমি।

পশ্চিমবঙ্গের জলপাইগুড়িতে জন্ম নেওয়া এই অভিনেত্রীর বয়স ৩৬ ছুঁই ছুঁই। অথচ এখনো বিয়ের পিঁড়িতে বসেননি। আর বিয়ে নিয়ে তার তেমন কোনো আগ্রহ নেই।

সম্প্রতি এক সাক্ষাৎকারে জনপ্রিয় এই অভিনেত্রী জানিয়েছেন, সিঙ্গেল লাইফ খুব বেশি উপভোগ করেন। তাকে সঙ্গ দেয় প্রাণপ্রিয় পোষ্যরা। কাজেই তাকে কোনোরকম একাকীত্ব গ্রাস করে না, শুধু ঘুমিয়েই আনন্দে জীবন কাটাতে চান অভিনেত্রী।

মিমি বলেন, ‘এক মুহূর্তের জন্যও মনে হয় না, আমার একটা বিয়ে হোক, সংসার করব। আমি নিজেই পরিপূর্ণ। স্বাধীনভাবে মাথা উঁচু করে বাঁচতে চাই।’

তিনি আরও বলেন, ‘আমার মনে হয় যদি কেউ একবার একা থাকা শিখে যায়, তাহলে তার থেকে শক্তিশালী নারী আর কেউ নেই। নিজের মতো করে জীবন এগিয়ে নিয়ে যাওয়া যায়। আমার শোয়ার ঘর আর পোষ্য সারমেয় ছাড়া পৃথিবীর আর কোথাও থাকতে চাই না আমি। ওদের মুখ দেখে ঘুমাতে যাই, ওদের মুখ দেখে ঘুম থেকে উঠি। এর বাইরে কিচ্ছু চাই না আমি।’

কিছু মানুষের আচার আচরণে অসন্তোষ প্রকাশ করে অভিনেত্রী বলেন, ‘বর্তমান সময়ে ঔদ্ধত্য এমন জায়গায় পৌঁছেছে যে, রাস্তায় লোকজনদের ওপর ঔদ্ধত্য আচরণ করে অনেকে বান্ধবী পটাতে চায়। পূজায় পৌরুষের বহর যেন আরও বেড়ে যায়! সাঁ করে জোরে বাইক চালিয়ে বেরিয়ে যায়! এই পুরুষই প্রেম করে বিয়ের পরে অত্যাচারী হয়ে ওঠে।’

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট