,

দীপিকার সঙ্গে যে অদ্ভুত অভিজ্ঞতা হয়েছিল বনশালির

news-image

বিনোদন ডেস্ক : পরিচালক সঞ্জয় লীলা বনশালি। তিনি দীপিকা পাডুকোনের সঙ্গে জুটি বেঁধে এখনও পর্যন্ত বড় পর্দায় ‘রাম লীলা’, ‘বাজিরাও মস্তানি’, ‘পদ্মাবত’ সিনেমা তৈরি করেছেন। তার পরিচালিত এই তিনটি ছবিতে অভিনয় করে ব্যাপক প্রশংসিত হয়েছেন দীপিকা।

তবে প্রথমবার দীপিকার সঙ্গে তার সাক্ষাৎকার কোথায় হয়েছিল? সেই প্রথম সাক্ষাৎকারেই এক অদ্ভুত অভিজ্ঞতার কথা জানিয়েছেন এ পরিচালক। ‘রাম লীলা’ সিনেমা নিয়ে কথা বলতে দীপিকার বাড়িতে গিয়েছিলেন বনশালি।

বনশালি পৌঁছতেই নিজের হাতে দরজা খুলে তাকে স্বাগত জানিয়েছিলেন দীপিকা। আর দীপিকাকে দেখামাত্রই ‘পাথর’ হয়ে গিয়েছিলেন পরিচালক। বনশালির কথায়, ‘ওর সৌন্দর্যে এবং গলার স্বরে।’

বনশালি বলেন, ‘প্রথমবার দীপিকার চোখের দিকে নজর যেতেই জাস্ট পাথর হয়ে গিয়েছিলাম। ওর দু’চোখে এতো দীপ্তি, এতো গভীরতা সেই মুগ্ধতার রেশে আমার মনে ছড়িয়ে পড়েছিল। আর যখন দীপিকা কথা বলতে শুরু করল একলাফে সেই ভালোলাগা আরও বাড়ল।’

পরিচালকের ভাষ্য, ‘কী অদ্ভুত সুন্দর ওর গলার স্বর, ওই প্রথম সাক্ষাতেই বুঝেছিলাম এই মেয়ে সাধারণ নয়। ওর মধ্যে অন্য একটা ব্যাপার রয়েছে। বহুদূর পর্যন্ত যাবে দীপিকা। এক মুহূর্তের ব্যাপার আমাদের পরস্পরের মধ্যে সৌহার্দ্য তৈরি হয়ে গিয়েছিল।’

প্রসঙ্গত, দীপিকা পাড়ুকোন এবং সঞ্জয় লীলা বনশালির জুটির শেষ সিনেমা ‘পদ্মাবত’ মুক্তি পেয়েছিল ২০১৮-এ। এদিকে রণবীর-আলিয়া-ভিকিকে নিয়ে ‘লাভ অ্যান্ড ওয়ার’ সিনেমার প্রস্তুতিতে ব্যস্ত। অন্যদিকে, ‘সিংহম এগেইন’-এ ‘লেডি সিংহম’ অবতারে হাজির হচ্ছেন দীপিকা।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট