সোমবার, ৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

আসলেই কি আমিরাতে আশ্রয় নিয়েছেন শেখ হাসিনা?

news-image

অনলাইন ডেস্ক : ছাত্র-জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট দেশ ছেড়ে ভারতে চলে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর থেকে তিনি সেখানেই ছিলেন। সম্প্রতি খবরে বেরিয়েছে, তিনি ভারত ছেড়ে সংযুক্ত আরব আমিরাতের আজমান শহরে আশ্রয় নিয়েছেন।

তবে আজ মঙ্গলবার বিবিসি বাংলার প্রতিবেদনে বলা হয়, শেখ হাসিনা দিল্লি ছেড়ে মধ্যপ্রাচ্যের কোনো দেশে চলে গেছেন, এমন সংবাদ ‘সম্পূর্ণ ভিত্তিহীন’ বলে উড়িয়ে দিয়েছেন ভারতের শীর্ষস্থানীয় সরকারি কর্মকর্তারা। তিনি এখনো ভারতেই অবস্থান করছেন বলে জানিয়েছেন তারা।

প্রতিবেদনে বলা হয়, শেখ হাসিনার অবস্থান নিয়ে গত ৪৮ ঘণ্টায় ভারতের পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একাধিক সূত্রের সঙ্গে কথা বলেছেন বিবিসি বাংলার সংবাদদাতা। তারা প্রত্যেকে নিশ্চিত করেছেন যে, ‘শেখ হাসিনা এখানে গত সপ্তাহে যেভাবে ছিলেন, এই সপ্তাহেও ঠিক একইভাবেই আছেন!’

শেখ হাসিনা দিল্লির কোথায় অবস্থান করছেন, তা ভারত সরকার আনুষ্ঠানিকভাবে জানায়নি। কিন্তু তার অবস্থার যে গত কয়েক দিনে পাল্টায়নি, সে কথাও জানানো হয়েছে।

দিল্লির সাউথ ব্লকে একটি উচ্চপদস্থ সূত্র বিবিসিকে জানিয়েছে, ‘যে পরিস্থিতিতেই আসুন না কেন, শেখ হাসিনা এই মুহূর্তে ভারতের সম্মানিত অতিথি। তিনি যদি পরে তৃতীয় কোনো দেশে যানও, সেটা নিয়ে আমাদের লুকোছাপা করার তো কোনো কারণ নেই।’

ফলে শেখ হাসিনা গোপনে সংযুক্ত আরব আমিরাতের মতো কোনো দেশে পাড়ি দিয়েছেন, এসব ভিত্তিহীন খবর না করার পরামর্শ দিচ্ছেন তারা।

এদিকে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবস্থান নিয়ে আজ অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের কাছে জানতে চান সাংবাদিকরা। এ প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ওনার (শেখ হাসিনা) অবস্থান সম্পর্কে আমরা নিশ্চিত হতে পারিনি। আমরা দিল্লিতে খোঁজ করেছি, আমিরাতেও খোঁজ করেছি, কনফারমেশন অফিসিয়ালি কেউ দিতে পারেনি।’

তৌহিদ হোসেন আরও বলেন, ‘আপনারাও যেমন দেখেছেন, আমরাও দেখেছি উনি আজমানে সম্ভবত গেছেন। কিন্তু এটা রিকনফার্ম করার চেষ্টা করেও আমরা সফল হইনি।’

শেখ হাসিনার আমিরাতে যাওয়ার বিষয়ে মুখ খুলেছেন তার ছেলে সজীব ওয়াজেদ জয়। একটি বেসরকারি টেলিভিশনের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘আমার মা ভারত ছেড়ে গিয়েছে বলে যে খবর চাউর হয়েছে, সেটি সঠিক নয়। তিনি এখনো ভারতেই অবস্থান করছেন।’

 

এ জাতীয় আরও খবর

প্রথম ভালোবাসা কি ভোলা যায় : কেয়া পায়েল

‘২৬ জন মেসিকে’ নিয়ে আর্জেন্টিনার বিপক্ষে লড়বে মিশর

মিশর ম্যাচের আগে স্বস্তির খবর পেল আর্জেন্টিনা

ডে কেয়ার সেন্টার দেশ গঠনের ভিত্তি: জুবাইদা রহমান

গাজার শাসনভার ছাড়ার ঘোষণা হামাসের

প্রধানমন্ত্রীর কাছে বিচার চাইলেন চিত্রনায়িকা

চক্ষু স্বাস্থ্য নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আইএপিবি প্রধানের সাক্ষাৎ

গ্রামে লোডশেডিং মূলত কারিগরি কারণে: বিদ্যুৎমন্ত্রী

ফুলবাড়ীয়া মার্কেটে দখল ও চাঁদাবাজির অভিযোগ

মাকে নির্যাতনের জেরে রুবেলকে হত্যা, গ্রেপ্তার ৪ ভাই

সৌদি সফরে প্রধানমন্ত্রীর প্রতি ক্রাউন প্রিন্সের আমন্ত্রণ

কিশোরগঞ্জে বাস-পিকআপ সংঘর্ষে নিহত ৩