,

বায়ুদূষণের শীর্ষে আজ বাগদাদ, ঢাকা ২৩ নম্বরে

news-image

নিজস্ব প্রতিবেদক : বায়ুদূষণের শীর্ষে উঠে এসেছে ইরাকের বাগদাদ নগরী। তবে দূষণমাত্রার দিক থেকে তালিকায় রাজধানী ঢাকার অবস্থান ২৩তম। মঙ্গলবার (৮ অক্টোবর) সকাল ৮টা ৪০ মিনিটে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে জানা গেছে এ তথ্য।

তালিকার শীর্ষে অবস্থান করা বাগদাদ শহরের বায়ুর মানের স্কোর হচ্ছে ২৪৯ অর্থাৎ সেখানকার বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ অবস্থায় রয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর। এই শহরটির দূষণ স্কোর ১৮৩ অর্থাৎ সেখানকার বায়ু ‘অস্বাস্থ্যকর’ অবস্থায় রয়েছে।

তৃতীয় অবস্থানে রয়েছে ভারতের দিল্লি। এই শহরটিরও দূষণ স্কোর ১৭৫ অর্থাৎ এখানকার বায়ুর মানও অস্বাস্থ্যকর। রাজধানী ঢাকা রয়েছে ২৩ নম্বরে। ঢাকার দূষণ স্কোর ৮৪ অর্থাৎ এখানকার বায়ুর মান মাঝারি বা ভালো মানের।

স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড