,

নুসরাতের মুখ হাঁসের মতো, কটাক্ষের জবাব দিলেন অভিনেত্রী

news-image

বিনোদন ডেস্ক : সামাজিক মাধ্যমে মাঝে মাঝেই ট্রলের শিকার হন ওপার বাংলার অভিনেত্রী নুসরাত জাহান। নেটিজেনদের একটা বড় অংশের ধারণা, ঠোঁটে ফিলার করেছেন তিনি। এবার অনেকটা এমন ইঙ্গিতেই কটাক্ষ ছুঁড়ে দেওয়া হল নুসরাতকে। তবে চুপ থাকেননি অভিনেত্রী, দিয়েছেন উপযুক্ত জবাব।

ইনস্টাগ্রামে নুর নাহার তাজমিন নামে এক ব্যবহারকারী নুসরাতের একটি পোস্টে মন্তব্য করেন, নুসরাতদি তোমার মুখটা হাঁসের মতো আর ঠোঁট দুটো (লেখার অযোগ্য) মতো।

ওই ব্যবহারকারীর উদ্দেশ্যে নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে জবাব দেন নুসরাত। মন্তব্যের উত্তরে লেখেন, ‘নুর, তুমি খুব সুন্দর। তোমাকে অনেকটা ভালবাসা।’

কিন্তু কঠোর ভাষায় জবাব দেওয়ার পরিবর্তে বরং মিষ্টি ভাষায় প্রতিবাদ করলেন এই অভিনেত্রী। আর এতেই নুসরাতকে প্রশংসায় ভাসান তার অনুরাগীরা। একজন লিখেছেন, ‘তোমাকে কুর্নিশ। চাইলেন বাজে ভাবে বলতে পারতে তুমি। তবে তুমি সেটা করোনি। তোমার থেকে এটাই শেখার।’

এ বছরের লোকসভা নির্বাচনে টিকিট পাননি নুসরাত। প্রাক্তন এই সাংসদকে ইদানীং কম দেখা যায় রাজনৈতিক মঞ্চে। বছর খানেক আগে নুসরাত ও তার পার্টনার যশ দাশগুপ্ত খুলেছিলেন এক প্রযোজনা সংস্থা। এই বছরই সেই প্রযোজনা সংস্থা থেকে মুক্তি পেয়েছিল এক ছবি, যদিও সেই ছবি একেবারেই হিট হয়নি।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট