,

শুটিং করতে গিয়ে দুর্ঘটনার কবলে ইমরান হাসমি

news-image

বিনোদন ডেস্ক : শুটিং করতে গিয়ে দুর্ঘটনার কবলে পরেছেন বলিউড অভিনেতা ইমরান হাসমি। সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু ছবি ভাইরাল হয়েছে। যেখানে দেখা যায়, চোয়ালের ঠিক নিচে রক্ত গড়িয়ে পড়ছে, অনেকটাই কেটে গেছে।

গলার কাছে সাদা ব্যান্ডেজ জড়িয়ে বসে রয়েছেন অভিনেতা। ইদানীং তাকে খুব কম দেখা যায় সিনেমার পর্দায়। আগের তুলনায় কাজের পরিমাণ অনেকটাই কমিয়ে দিয়েছেন।

ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদন বলা হয়েছে, ‘ঘোড়চড়ি ২’ সিনেমার শুটিং চলছিল হায়দরাবাদে। এক অ্যাকশন দৃশ্যে উঁচু এক জায়গা থেকে লাফিয়ে পড়ার দৃশ্য ছিল। সেটি করতে গিয়েই আহত হন ইমরান। গলায় গুরুতর চোট লাগে তার। তবে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসার পর তাকে ছেড়েও দেওয়া হয়েছে।’

উল্লেখ্য, মাঝে বেশ কয়েক বছর কাজ করেননি এ অভিনেতা। কারণ, তার ছেলে খুবই অসুস্থ ছিল। ক্যানসার ধরা পড়েছিল। ছেলের জন্যই কাজ বন্ধ রেখেছিলেন। শোনা যায় নায়ককে এককালে ইন্ডাস্ট্রিতে কোণঠাসা করা হয়েছিল।

প্রথম থেকেই দর্শকের রোষের শিকার হতে হয়েছিল তাকে। তবে সেই বিষয়ে এবার মুখ খুললেন ইমরান। তিনি মোটেও ও কথা মুখে আনতে চাননি। আসলে তিনি চেয়েছিলেন গিফট বক্স জিততে। কফি উইথ করণ শো-তে এসে তিনি র‍্যাপিড ফায়ার রাউন্ডে এই মন্তব্য করে বিপাকে পড়েছিলেন।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট