,

আর্জেন্টিনার হৃদয় ভেঙে বিশ্বকাপ ঘরে তুলল ব্রাজিল

news-image

স্পোর্টস ডেস্ক : ফিফা ফুটসাল বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হয়েছিল দুই চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল-আর্জেন্টিনা। উজবেকিস্তানের সেই ফাইনালে অবশ্য শেষ হাসিটা হেসেছে ব্রাজিলই। আর্জেন্টিনার হৃদয় ভেঙে ২-১ গোলের জয়ে বিশ্বকাপ শিরোপা ঘরে তুলেছে ব্রাজিল। তাতে হেক্সা মিশনও পূর্ণ হয়েছে ব্রাজিলের।

ফুটবলে ব্রাজিলের হেক্সা মিশন থমকে গেলেও বিচ সকারের পর এবার ফুটসালেও হেক্সা পূর্ণ করেছে ব্রাজিল। তাও আবার চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার বিপক্ষে প্রতিশোধ নিয়ে।

সবশেষ আসরে ব্রাজিলকে হারিয়েই ফাইনালে গিয়েছিল আর্জেন্টিনা। যদিও পরে সেখান থেকে শূন্য হাতে ফিরতে হয়েছিল আলবিসেলেস্তেদের। এবারই ফাইনালে উঠে সেই শূন্য হাতেই ফিরতে হলো তাদের। আর্জেন্টিনাকে হারিয়ে শিরোপা জিতে সেমিতে হারার সেই প্রতিশোধ নিয়ে রাখল ব্রাজিল।

উজবেকিস্তানের রাজধানী তাসখন্দের হুমো অ্যারেনায় হওয়া ফিফা ফুটসাল বিশ্বকাপের ফাইনালে ৪০ মিনিটের হাড্ডাহাড্ডি লড়াই দেখেছে ফুটবলপ্রেমীরা। যেখানে শেষ পর্যন্ত ২-১ গোলে জিতে চ্যাম্পিয়ন হয় সেলেসাওরা। এদিন ম্যাচের পঞ্চম মিনিটে মার্সেনিওর বাড়ানো বল থেকে আর্জেন্টিনার জালে বল পাঠান ফেরাও। খেলায় ফেরার চেষ্টা চালিয়ে উল্টো ১২ মিনিটে এসে আরেক গোল হজম করে বসে আর্জেন্টিনা। রাফা সান্তোসের গোলে ব্যবধান দ্বিগুন করে ব্রাজিল। ২-০ তে এগিয়ে থেকে বিরতিতে যায় সেলেসাওরা।

দ্বিতীয়ার্ধেও ব্রাজিলের রক্ষণের পরীক্ষা নিতে থাকে আর্জেন্টিনা। গোলের জন্য মরিয়া হয়ে ওঠা দলটির গোলরক্ষকও উঠে আসে আক্রমণে। খেলার শেষ হওয়ার দুই মিনিট আগে আর্জেন্টিনা গোলরক্ষক রোসার নেয়া শট ব্রাজিলের এক ডিফেন্ডারের গায়ে লেগে বল চলে যায় জালে। তবে তাতে ম্যাচের ভাগ্য পরিবর্তন হয়নি। শেষ পর্যন্ত ২-১ গোলের জয় নিয়ে ফুটসালে নিজেদের হেক্সা মিশন পূরণ করে ব্রাজিল।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট