,

দুই সিনেমার ঘোষণা দিলেন হিমেল আশরাফ, একটিতে শাকিব

news-image

বিনোদন ডেস্ক : আগামী চার বছরে দুইটি সিনেমা নির্মাণের ঘোষণা দিলেন ‘প্রিয়তমা’ নির্মাতা হিমেল আশরাফ। এর মধ্যে একটিতে থাকছেন ঢালিউড সুপারস্টার শাকিব খান, অন্য সিনেমা কাকে নিয়ে তৈরি করবেন সে বিষয়ে এখনও বিস্তারিত কিছু জানাননি।

তবে শাকিবকে নিয়ে নতুন সিনেমা তৈরির জন্য অপেক্ষা করতে হবে হিমেলকে। কারণ ঢাকাই চলচ্চিত্রের শীর্ষ এই নায়ক বর্তমানে ব্যাস্ত মেহেদী হাসান হৃদয়ের ‘বরবাদ’ সিনেমা নিয়ে। এটি শেষ করে আরও দুই পরিচালকের ছবিতে দেখা যেতে পারে তাকে।

যে কারণে হিমেল জানালেন, সিনেমার শুটিং শুরু করতে চান ২০২৬ সালে। নির্মাতা বলেন, ‘২০২৬ সালে যে কাজটি শুরু করব, সেটাতে শাকিব ভাইকে চাই। শাকিব ভাই এখনো কনফার্ম করেননি। চিত্রনাট্য প্রস্তুত হলেই তার সঙ্গে আলোচনায় বসব। দুটি সিনেমাই তৈরি হবে মোহাম্মদ নাজিম উদ্দিনের গল্পে।’

হিমেল আরও বলেন, ‘মোহাম্মদ নাজিম উদ্দিনের এই গল্পে শাকিব ভাইকেই লাগবে, তিনি ছাড়া এটা অসম্ভব। ফিরব যখন শাকিব ভাইকে নিয়েই ফিরব।’

এর আগে ২০১৭ সালে মুক্তি পাওয়া প্রথম সিনেমা ‘সুলতানা বিবিয়ানা’য় সাফল্য না পেয়ে আড়ালে চলে যান হিমেল আশরাফ। আড়াল ভেঙে গত বছর শাকিব খানকে নিয়ে ‘প্রিয়তমা’ বানিয়ে দেখা পান সাফল্যের। এরপর শাকিবকে নিয়ে নির্মাণ করেন ‘রাজকুমার’।

রাজকুমারের পর আবারও আড়ালে চলে যান এই নির্মাতা। সেই নীরবতা ভেঙেই জানালেন আগামী চার বছরে নির্মাণ করবেন দুটি সিনেমা। যার প্রথমটি বানাতে চান শাকিব খানকে নিয়ে।

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড