,

প্রতিটি নির্বাচনের তারা ভোট ডাকাতির মাধ্যমে ক্ষমতায় এসেছিল-কেন্দ্রীয় বিএনপি নেতা ইঞ্জি:শ্যামল

news-image
তৌহিদুর রহমান নিটল,ব্রাহ্মণবাড়িয়া : বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল বলেছেন, আমরা জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে বলতে চাই, আমরা ছাপানো ভোটে নির্বাচনে বিশ্বাস করি না।
শনিবার (৫ অক্টোবর) রাতে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে পূর্বপাইক পাড়া হুমায়ুন কবীর পৌর প্রাথমিক বিদ্যালয়ে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার ৪নং ওয়ার্ড বিএনপি আয়োজিত হিন্দু সম্প্রদায়ের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
ইঞ্জিনিয়ার খালেদ বলেন, আমাদের নেতৃবৃন্দকে বলেছি আমরা এখনো বিরোধীদলে আছি। আগামী নির্বাচনে ভোটের মাধ্যমে যদি জনগণ আমাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করে, তাহলে আগামী দিনে আমরা সরকার গঠন করব। এক্ষেত্রে জনগণকে সম্পৃক্ত করতে হবে। তিনি হিন্দু সম্প্রদায়ের প্রতিটি নাগরিকদেরকে নির্বিঘ্নে উৎসবমুখর পরিবেশে পূজা পার্বণ করার আহ্বান জানান।
ইঞ্জি: শ্যামল বলেন, ২০১৮ সালে দিনের ভোট রাতের অন্ধকারে ছাপিয়ে ছিল তারা। সেই রাতের ভোটের নির্বাচনে তারা জয়লাভ করেছিল। ২০২৪ সালের নির্বাচনে আমি আর ডামির নির্বাচন হয়েছে। আওয়ামী লীগের প্রতিপক্ষ আওয়ামী লীগ ছিল। গত ৫ আগস্টের ছাত্র আন্দোলনের ঘটনা তুলে ধরে তিনি বলেন, বিগত তিনটি নির্বাচনে তরুণ সমাজ ভোট দিতে পারে নাই। তরুণ সমাজ এসব কারণেই ফুসে উঠেছিল। আমরা জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে বলতে চাই, আমরা ছাপানো ভোটে নির্বাচনে বিশ্বাস করি না। আমরা আমাদের নেতৃবৃন্দকে বলেছি, আমরা এখনো বিরোধী দলে আছি। আগামী নির্বাচনে ভোটের মাধ্যমে যদি জনগণ আমাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করে, তাহলে আগামী দিনে আমরা সরকার গঠন করব। এক্ষেত্রে জনগণকে সম্পৃক্ত করতে হবে। তিনি হিন্দু সম্প্রদায়ের প্রতিটি নাগরিকদেরকে নির্বিঘ্নে উৎসবমুখর পরিবেশে পূজা পার্বণ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে ড্যাব নেতা ডা. পিবি রায় সুপ্রিয়ের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক পৌরসভার মেয়র হাফিজুর রহমান মোল্লা কচি, সাবেক সাধারণ সম্পাদক মো. জহিরুল হক খোকন, জেলা বিএনপির সাবেক সহসভাপতি এড. শফিকুল ইসলাম, এড. গোলাম সারোয়ার খোকন, যুগ্মসম্পাদক এবিএম মমিনূল হক, এড. তরিকুল ইসলাম রোমা, এড. আনিসুর রহমান মঞ্জু, আলী আজম, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক জসিম উদ্দিন রিপন, সাবেক আহ্বায়ক মনিরুল হোসেন, পৌর বিএনপির সভাপতি নজির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান, জেলা যুবদলের সভাপতি শামীম মোল্লা, সদর উপজেলা মহিলা দলের সভানেত্রী এড. জেসমিন আক্তার, সদর উপজেলা মহিলা দলের সেক্রেটারি শামসুন্নাহার বেগম, সদর উপজেলা যুবদলের সদস্য সচিব তানভীর রুবেল, ছাত্রদলের সদস্য সচিব সমীর চক্রবর্তীসহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট