,

গাজীপুরে ফের মহাসড়ক অবরোধ, চরম ভোগান্তিতে যাত্রীরা

news-image

জেলা প্রতিনিধি : চাকরিসহ বিভিন্ন দাবিতে আবারো গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন পোশাক শ্রমিকরা। বুধবার (২ অক্টোবর) সকাল ৮টার দিকে তারা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এতে মহাসড়কের উভয় পাশে যানচলাচল বন্ধ হয়ে যায়। ফলে চরম বিপাকে পড়েন যাত্রীরা।

এর আগে বিক্ষুব্ধ শ্রমিকরা ভোগরা চৌধুরী বাড়ি এলাকায় বেশ কিছু কারখানায় গিয়ে ইট-পাটকেল নিক্ষেপ করেন। তারা ওইসব কারখানার শ্রমিকদের আন্দোলনে যোগ দেওয়ার আহ্বান জানান। এক পর্যায়ে ভোগরা চৌধুরী বাড়ি এলাকার আশপাশের বেশ কিছু কারখানা বুধবারের জন্য ছুটি ঘোষণা করা হয়।

এগুলো হলো- বেলমন্ড, টেকনো ফাইভার লিমিটেড, ইন্টারলিং, ইউরোমিক ট্যাক্স লিমিটেড, রুয়া ফ্যাশন প্রভৃতি।

এর আগে মঙ্গলবার ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক ১১ ঘণ্টা অবরোধ করে রাখেন শ্রমিকরা। এতে এ পথে চলাচলকারী যাত্রীরা ভয়াবহ ভোগান্তিতে পড়েছিলেন। আজ বুধবার ঠিক একই স্থানে শ্রমিকরা ফের অবরোধ করলেন। এতে অফিসগামী যাত্রীসহ বিভিন্ন প্রয়োজনে বের হওয়া মানুষের ভোগান্তি আরও বেড়েছে।

পোশাক শ্রমিক নাজমুল হোসেন বলেন, চার মাস যাবত চাকরি ছাড়া রয়েছি। বিভিন্ন কারখানায় চাকরির জন্য গেলে তারা পুরুষ শ্রমিকদের নিয়োগ দিচ্ছে না। অনেক কারখানায় নারী শ্রমিকদেরও ছাঁটাই করে দেওয়া হচ্ছে। আমরা চাকরিচ্যুতদের চাকরিতে পুনর্বহাল এবং পুরুষ শ্রমিকদের চাকরিতে নিয়োগের দাবি জানিয়ে আসছি।

গাজীপুর শিল্পপুলিশের এসপি সারোয়ার আলম বলেন, চাকরিসহ বিভিন্ন দাবিতে পোশাক কারখানার বেশ কিছু শ্রমিক বিক্ষোভ করে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ সৃষ্টি করেছে। শিল্পপুলিশ ঘটনাস্থলে গেছে। তারা শ্রমিকদের সঙ্গে কথা বলছে।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট