,

‘চুমু সহ্য করতে পারছিলাম না, বমি পাচ্ছিল’

news-image

বিনোদন ডেস্ক : বলিউডের একসময়ের প্রতাপশালী অভিনেত্রী রাভিনা ট্যান্ডন। যার শরীরি বিভঙ্গ হিল্লোল তুলত পুরুষের হৃদয়ে। তার ভক্তসংখ্যাও নেহাত কম ছিল না। আজও কম নয়।

তবে অভিনয় ক্যারিয়ারে যেমন সুখকর অনুভূতি রয়েছে, তেমনই তিক্ত কিছু অভিজ্ঞতার মধ্য দিয়েও যেতে হয়েছে তাকে। তেমনই এক ঘটনার কথা সম্প্রতি সামনে এনেছেন এই নায়িকা, যা ভাবলে আজও বিরক্ত হন রাভিনা।

এক পুরুষ অভিনেতার সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করতে গিয়ে ঠোঁট ছুঁয়ে যায় অভিনেত্রীর ঠোঁটে। সেখান থেকেই শরীরজুড়ে শুরু হয় ভয়ানক অস্বস্তি।

রাভিনা কথায়, ‘এখনও মনে আছে, এক অভিনেতার সঙ্গে ধস্তাধস্তির এক দৃশ্য শুট করছিলাম আমি। হঠাৎ করেই তার ঠোঁট আমার ঠোঁট ছুঁয়ে ফেলে।’

পরের ঘটনা উল্লেখ করে অভিনেত্রী বলেন, ‘আমার ভুল ছিল। এসবের কোনও দরকার ছিল না। আমি আমার ঘরে যাই, তখন বমি পাচ্ছিল। ভীষণ অস্বস্তি হচ্ছিল। আমি সহ্য করতে পারছিলাম না। শুধু মনে হচ্ছিল, যাও গিয়ে ব্রাশ কর, ১০০ বার তোমার মুখ ধোও।’

কোন অভিনেতার সঙ্গে এমন বাজে অভিজ্ঞতার শিকার হয়েছেন, তার নাম প্রকাশ করেননি এই অভিনেত্রী। তবে নিজের অস্বস্তির কথা ঠিকই তুলে ধরেছেন।

অনস্ক্রিন ‘নো কিসিং পলিসি’তে আঘাত আসায় রীতিমতো অস্বস্তির মুখে পড়তে হয়েছিল রাভিনাকে। সেই ঘটনাই আরও একবার তুলে ধরলেন অভিনেত্রী।

সম্প্রতি, ওয়েব সিরিজের মধ্যে দিয়ে বলিউডে কামব্যাক করেছেন রাভিনা। ‘আরণ্যক’ সিরিজে তার কাজ বেশ প্রশংসিত হয়েছে। এছাড়াও আগামীতে ‘কারমা কলিং’য়ে দেখা যাবে তাকে।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট