,

জুলাই গণ-অভ্যুত্থানে গুলিবিদ্ধ আরও দুজনের মৃত্যু

news-image

নিজস্ব প্রতিবেদক : জুলাই গণ-অভ্যুত্থানে আহতদের লাশের মিছিল যেন থামছেই না। রাজধানীর দুই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও দুজনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে সাইফুল ইসলাম আরিফ সিএমএইচ হাসপাতালে এবং কারীমুল ইসলাম ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান।

সোমবার (৩০ সেপ্টেম্বর) সকালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্বাস্থ্য বিষয়ক কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য সচিব তরিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে আহত দুজন আজ চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তাদের মধ্যে একজন দশম শ্রেণির ছাত্র। তার নাম সাইফুল ইসলাম আরিফ। তার গ্রামের বাড়ি ফেনীতে। আরিফ ৪ আগস্ট আন্দোলনে আহত হয়েছিল। আজ সকাল ৭টায় সিএমএইচে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় তার মৃত্যু হয়।

অপরজন কারীমুল ইসলাম, তার গ্রামের বাড়ি হবিগঞ্জ জেলায়। তিনি গত ৫ আগস্ট যাত্রাবাড়ীতে গুলিবিদ্ধ হন এবং আজ ভোর ৫টায় ঢাকা মেডিকেলে মৃত্যুবরণ করেন।

তরিকুল ইসলাম বলেন, পোস্টমর্টেম ও অন্যান্য প্রক্রিয়া শেষে আমরা দুজনকে একসঙ্গে কেন্দ্রীয় শহীদ মিনারে জানাজা পড়ানোর চেষ্টা করছি। তবে সময়টা এখনও নিশ্চিত হয়নি। এটা জানানো হবে।

এর আগে শনিবার (২৮ সেপ্টেম্বর) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে ১৫৮১ জনের নিহতের খবর জানানো হয়। তবে এটাই চূড়ান্ত নয় বলে জানান কমিটির সদস্যরা। গণ-অভ্যুত্থানে ৩১ হাজারের বেশি ছাত্র-জনতা আহত হয়েছেন বলে জানান তারা।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট