,

সাভারে আজও ১৮ কারখানা বন্ধ, শ্রমিকদের মহাসড়ক অবরোধ

news-image

উপজেলা প্রতিনিধি সাভার (ঢাকা): আশুলিয়ার বাইপাইলে বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ করেছে শ্রমিকরা। সোমবার (৩০ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে বার্ডস গ্রুপের শ্রমিকরা নবীনগর-চন্দ্রা মহাসড়ক অবরোধ করেন।

শ্রমিকদের অভিযোগ, বকেয়া বেতন না দিয়ে কর্তৃপক্ষ কারখানাটি বন্ধ করে রাখেন। বারবার তাগিদ দিলেও মালিকপক্ষ কোনো কর্ণপাত না করে একাধিক তারিখ দেন। তারিখ অনুযায়ী শ্রমিকরা আসলেও মালিকপক্ষের কোনো লোক থাকে অনুপস্থিত।

শিল্প পুলিশ-১ এর এসপি মো. সারোয়ার আলম বলেন, মণ্ডল গার্মেন্টসে একটু ঝামেলা চলছে। আর বার্ডস গ্রুপের শ্রমিকদের সড়ক থেকে তুলে দেওয়ার চেষ্টা চলছে।

তিনি আরও জানান, আজও ১৮ কারখানা বন্ধ রয়েছে। এর মধ্যে ১১টি অনির্দিষ্টকালের জন্য ও সাতটি কারখানা সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। বাকি কারখানায় শান্তিপূর্ণভাবে কাজে যোগ দিয়েছে শ্রমিকরা।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে ১৭২ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

যানজট কমাতে নবীনগরে বিকল্প সড়ক, উদ্বোধন করলেন এমপি আব্দুল মান্নান

নবীনগরে যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর করে ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে বিজিবির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

নবীনগরে ইব্রাহিমপুর ইউপি চেয়ারম্যান আবু মোছা গ্রেপ্তার

উত্তর কোরিয়ার কাছে ১০ গোলে বিধ্বস্ত বাংলাদেশ

ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

৪০ ঘণ্টা পর আসাদুলের মরদেহ হস্তান্তর

ক্যাটরিনার বাড়িতে রণবীর, সাংবাদিকের ক্যামেরা কেড়ে নেন

ডেঙ্গু প্রতিরোধে যুবদলের ৭ দিনের কর্মসূচি

ঢাকায় মেঘলা আকাশ, বৃষ্টির আভাস

ইন্দোনেশিয়ায় জাহাজডুবি, নিখোঁজ ১২৯