,

টি-টোয়েন্টিতে নতুন মুখ ২টি, ফিরলেন মিরাজ

news-image

ক্রীড়া প্রতিবেদক : ভারতের বিপক্ষে কানপুর টেস্টের প্রায় পুরোটাই গেছে বৃষ্টির পেটে। ২ ম্যাচের টেস্ট সিরিজ শেষ হওয়ার পর ৬ অক্টোবর থেকে শুরু হবে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। এই সিরিজের জন্য ১৫ সদস্যের বাংলাদেশ দল ঘোষণা করেছে বিসিবি।

টি-টোয়েন্টি থেকে অবসর ঘোষণা করার কারণে ১৫ সদস্যের এই দলে স্বাভাবিকভাবেই নেই সাকিব আল হাসান। তার জায়গায় অলরাউন্ডার হিসেবে ১৪ মাস পর টি-টোয়েন্টি দলে ফিরলেন মেহেদী হাসান মিরাজ। একই সঙ্গে দুই নতুন মুখকেও সুযোগ দেয়া হয়েছে এই সিরিজে।

এই দুই নতুন মুখ হলো ওপেনিং ব্যাটার পারভেজ হোসেন ইমন এবং বাঁ-হাতি অর্থোডক্স রাকিবুল হাসান। যদিও এর আগে দলে ডাক পেয়েছিলেন তারা। কিন্তু অভিষেক হয়নি এখনও তাদের। সে হিসেবে এখনও নতুন মুখ তারা।

যথারীতি নেতৃত্ব দেবেন নাজমুল হোসেন শান্ত। দলে রয়েছেন অভিজ্ঞ মাহমুদউল্লাহ রিয়াদ, মোস্তাফিজুর রহমান। টি-টোয়েন্টি বিশেষজ্ঞ তাওহিদ হৃদয়, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব এবং তানজিদ হোসেন তামিমরা।

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, লিটন কুমার দাস, জাকের আলি অনিক, মেহেদী হাসান মিরাজ, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, রাকিবুল হাসান।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট