,

‘পাগল’ স্ট্যাটাসে থাকা সব এনআইডি সচল হচ্ছে

news-image

নিজস্ব প্রতিবেদক : ‘ম্যাডনেস’ বা পাগল স্ট্যাটাসে থাকা জাতীয় পরিচয়পত্রগুলো (এনআইডি) সচল করার উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এজন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে তালিকা চেয়েছে সংস্থাটি।

রোববার (২৯ সেপ্টেম্বর) ইসির এনআইডি শাখার সহকারী প্রোগ্রামার আমিনুল ইসলাম নির্দেশনাটি মাঠ কর্মকর্তাদের পাঠিয়েছেন।

এতে বলা হয়েছে, বর্তমানে এনআইডি ডাটাবেইজে কিছু সংখ্যক জাতীয় পরিচয়পত্র ম্যাডনেস (পাগল) স্ট্যাটাসে রয়েছে। ভোটার নিবন্ধনের সময় ভুলক্রমে অসামর্থ্য/বিশেষ চাহিদাসম্পন্ন বা ‘অপ্রকৃতিস্থ’ নির্বাচন করার কারণে সেসব ভোটারের স্ট্যাটাস ম্যাডনেস হয়ে যায়। এতে এই স্ট্যাটাসে থাকা জাতীয় পরিচয়পত্রধারী নাগরিকরা সব ধরনের নাগরিক সেবা থেকে বঞ্চিত হচ্ছেন।

নির্দেশনায় আরও বলা হয়, কার্ড ম্যানেজমেন্ট সিস্টেম (সিএমএস) সফটওয়্যারে ‘স্যাটাস : ম্যাডনেস’ দিয়ে সার্চ করলে উপজেলাভিত্তিক ম্যাডনেস ভোটারদের তালিকা পাওয়া যাবে। এ তালিকা থেকে যেসব জাতীয় পরিচয়পত্র সচল করা প্রয়োজন, সেগুলো সচল করার জন্য পত্রাকারে মহাপরিচালক, জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগ বরাবর প্রেরণ করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট