,

সংসদ এলাকায় হবে ৩ সংস্কার কমিশনের কার্যালয়

news-image

নিজস্ব প্রতিবেদক : দেশের সংস্কারের জন্য ছয়টি কমিশন গঠন করেছে অন্তর্বর্তীকালীন সরকার। এ কমিশন আগামী ১ অক্টোবর থেকে তাঁদের কার্যক্রম শুরু করবে। এর মধ্যে বিচার বিভাগ, সংবিধান সংস্কার কমিশনসহ তিনটি কমিশনের কার্যালয় হবে সংসদ এলাকার এমপি হোস্টেলে।

সংসদ সচিবালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

আজ রোববার বিকেলে জাতীয় সংসদ ভবন এলাকার এমপি হোস্টেলের বিচার বিভাগ সংস্কার কমিশনের কার্যালয় পরিদর্শন করেন আইন সচিব মো. গোলাম রব্বানী।

তিনি জানান, এমপি হোস্টেলের ১ নম্বর ব্লকের চারটি রুমে বিচার বিভাগ সংস্কার কমিশনের কার্যালয় হিসেবে ব্যবহার করা হবে। তিনি বলেন, রুমগুলো এখনো তৈরি হয়নি। তাই সংসদের সচিব ও পিডব্লিউডির ইঞ্জিনিয়ারদের নির্দেশনা দেওয়া হয়েছে, যাতে তাঁরা রুমগুলো তৈরি করে দেন। আশা করি, আগামী ১ তারিখের মধ্যে তাঁরা কাজ শুরু করতে পারবেন।

বাকি পাঁচ কমিশনের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘ওই পাঁচটি কমিশনের বিষয়ে গণপূর্ত থেকে ভিন্ন ভিন্নভাবে অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে বলে আমি শুনেছি।’

বিচার বিভাগ সংস্কার কমিশনের সাচিবিক দায়িত্ব কে পালন করবেন জানতে চাইলে তিনি বলেন, ‘বিচার বিভাগ সংস্কার কমিশনের যিনি সাচিবিক দায়িত্ব পালন করবেন, তিনি বিচার বিভাগীয় কর্মকর্তা হবেন। এটা আইন মন্ত্রণালয় থেকে নির্ধারণ করে দেওয়া হয়েছে।’

এদিকে এখনো দুর্নীতি দমন সংস্কার কমিশনের কার্যালয় ঠিক হয়নি বলে জানিয়েছেন কমিশন প্রধান ইফতেখারুজ্জামান। আজকের পত্রিকাকে তিনি বলেন, ‘আমার জানামতে ১ অক্টোবর থেকে কার্যক্রম শুরু হওয়ার কথা। ডিসেম্বরের শেষ পর্যন্ত এটা চলার কথা। আশা করছি দু-এক দিনের মধ্যে প্রজ্ঞাপন জারির মাধ্যমে কমিশনের কর্মপরিধি জানা যাবে।’

ইফতেখারুজ্জামান বলেন, ‘আমি চেষ্টা করব আমার কাজটা স্বাধীনভাবে করার জন্য। যেখানে যেভাবে করি না কেন, কাজটা যেন স্বাধীনভাবে করতে পারি।’

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড