সোমবার, ৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

কাঁদাচ্ছে পর্দার তোফাজ্জল

news-image

বিনোদন প্রতিবেদক : চোর সন্দেহে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ফজলুল হক মুসলিম হলে গণপিটুনিতে নিহত হন তোফাজ্জল হোসেন। গেল ১৮ সেপ্টেম্বর তাকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করে শিক্ষার্থীরা। মানসিক ভারসাম্যহীন তোফাজ্জলের মৃত্যুর ঘটনায় দেশজুড়ে ব্যাপক সমালোচনার ঝড় ওঠে।

সেই তোফাজ্জলের জীবনী নিয়ে নির্মিত হয়েছে নাটক ‘তোফাজ্জলের শেষ ভাত’। আফতাব নগরের বিভিন্ন লোকেশনে নাটকটির শুটিং হয়েছে। এতে তোফাজ্জলের চরিত্রে অভিনয় করেছেন হা-শো’খ্যাত ইমরান। আজ শনিবার সন্ধ্যায় নাটকটি উন্মুক্ত হবে অভিনেতার ইউটিউব চ্যানেলে।

‘তোফাজ্জলের শেষ ভাত’ মুক্তির আগেই দর্শক কাঁদছে এর গানে। গেল বৃহস্পতিবার মুক্তি পেয়েছে নাটকের গান ‘জন্ম নিয়ে করেছি ভুল’। এতে কণ্ঠ দিয়েছেন সুজন হোসেন। কণ্ঠ দেওয়ার পাশাপাশি গানটির কথা ও সুরও করেছেন তিনি। সংগীতে আছেন শামীম রেজা। গানটি শুধুমাত্র ফেসবুকেই দেখেছে দেড় লাখেরও বেশি দর্শক।

মন্তব্যের ঘরে যেমন প্রশংসা হচ্ছে, তেমন আবেগও ধরে রাখতে পারছেন না অনেকেই। কেউ কেউ জানিয়েছে কান্নার কথাও। আর গানটি ঘিরে দর্শকদের ‘দুঃখজনক’ প্রতিক্রিয়ার সংখ্যাও বেশি।

এদিকে, নাটকটি প্রসঙ্গে আগেই অভিনেতা ইমরান বলেছিলেন, ‘ঘটনাটা জানার পর আমি মানসিকভাবে ভেঙে পড়েছিলাম। একজন নিরাপরাধ মানসিক ভারসাম্যহীন মানুষকে ভাত খাইয়ে কিভাবে ছাত্ররূপী অমানুষরা খুন করতে পারে! মনে হয়েছে, আমার পেশাগত দিক থেকে তোফাজ্জলের জন্য কিছু করা উচিত। তাই নাটকটি করেছি।

‘তোফাজ্জলের শেষ ভাত’ নাটকে ইমরান ছাড়াও অভিনয় করেছেন সানজিদা, আলমগীর কবির, প্রিন্সেস রিতু, বরিশালের বাদল, এরশাদ মন্ডল, শান্তা পাল, মিরাজসহ অনেকেই।

উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে গেল ১৮ সেপ্টেম্বর গণপিটুনিতে নিহত হন তোফাজ্জল হোসেন। এদিন সন্ধ্যা পৌনে ৭টা থেকে তিন ঘণ্টা আটকে রেখে তাকে নির্যাতন করা হয়। প্রথমে হলের গেস্টরুমে তোফাজ্জলকে মারধর করেন কিছু ছাত্র এবং পরে তাকে খাওয়ানোর জন্য ডাইনিং রুমে নিয়ে যাওয়া হয়। এরপর তারা অন্য একটি গেস্টরুমে নিয়ে গিয়ে আবারও নির্যাতন করে। একপর্যায়ে তোফাজ্জলের মৃত্যু হয়।

 

এ জাতীয় আরও খবর

ব্রাজিলকে নিয়ে নিশ্চিন্তে হিমি, সংশয়ে পড়শী

‘আজ হলুদ ঝড়ের রাত’

জিম্বাবুয়ে সিরিজ দিয়ে বিশ্বকাপের প্রস্তুতি নিতে চায় বাংলাদেশ

ব্রাজিল-নরওয়ে ম্যাচে কে জিতবে, নির্ধারণ করবেন গ্যাব্রিয়েল-হালান্ড!

নরওয়ে ম্যাচে নেইমারের খেলার সম্ভাবনা কতটুকু?

জনগণের সঙ্গে দূরত্ব না বাড়াতে নিরাপত্তা কৌশল: প্রধানমন্ত্রী

স্পেনের রাষ্ট্রদূতের সঙ্গে বিরোধীদলীয় নেতার বৈঠক

প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক নাসির উদ্দিন প্রত্যাহার

ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত প্রায় ৩ হাজার

সরকারি অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ

আওয়ামী লীগের প্রণীত আইনেই দলটির বিচার: চিফ প্রসিকিউটর

এমডিকে নির্যাতন করে স্বাক্ষর নেওয়া লিটু গ্রেপ্তার