,

বৃষ্টির কারণে খেলা শুরু হতে দেরি, হোটেলে ফিরে গেছে দুদল

news-image

স্পোর্টস ডেস্ক : ভারত-বাংলাদেশ দ্বিতীয় টেস্টের ভেন্যু কানপুরে আজ শনিবার সকাল থেকেই গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। ফলে দ্বিতীয় দিনের খেলা শুরু হতে দেরি হবে। ইতোমধ্যে বৃষ্টির কারণে গ্রিন পার্ক স্টেডিয়াম থেকে হোটেলে ফিরে গেছে ভারত ক্রিকেট দল। বাংলাদেশ দলও পরে হোটেলে ফিরে গেছে।

এর আগে গতকালও টেস্টের প্রথম দিন দিনভর বৃষ্টির বাগড়া ছিল। টস বিলম্বে হওয়ার পর খেলা শুরু হলেও প্রথম দিনে মাত্র ৩৫ ওভার খেলা হয়েছে। যেখানে ৩ উইকেট হারিয়ে ১০৭ রান তুলে দিন শেষ করেছিল বাংলাদেশ।

দ্বিতীয় সেশনে ৯ ওভার খেলা হওয়ার পরই আলোর স্বল্পতা এবং পরে বৃষ্টি নামায় খেলা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়। পরে বৃষ্টি না থামায় ও আলো কমে আসায় প্রথম দিনের খেলা বন্ধ ঘোষণা করেন আম্পায়ার।

গ্রিন পার্ক স্টেডিয়ামে চারে নামা মুমিনুল হক ৮১ বলে ৭ চারের সাহায্যে করেন ৪০ রান। আরেক পাশে ৬ রানে অপরাজিত মুশফিক। দুইজনের অবিচ্ছিন্ন জুটিতে এসেছে ২৭ রান।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড