,

‘আবেগের বশে সরকার যেন জাতির প্রত্যাশার বাইরে কাজ না করে’

news-image

অনলাইন ডেস্ক : বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, অন্তর্বর্তী সরকার যেন আবেগের বশে জাতির প্রত্যাশার বাইরে কাজ না করে। ২৪-এর বিপ্লবের চেতনা তারা যেন সম্মান করেন।

আজ শনিবার সকালে চুয়াডাঙ্গার স্থানীয় একটি হোটেলে দায়িত্বশীল সমাবেশে তিনি এসব কথা বলেন।

জামায়াতের আমির বলেন, ‘ভারতের ব্যাপারে আলাদা করে বলার কিছু নেই। ভারত যেমন একটি দেশ, আমরাও একটি দেশ। ভারত ছাড়াও আমাদের প্রতিবেশী আছে এবং বিশ্বসভায় আরও অনেকগুলো দেশ আছে। বিশ্বসভার সমস্ত সদস্যরা আমরা মিলেমিশে পারস্পারিক মর্যাদা ও সমতার ভিত্তিতে আমরা আমাদের সম্পর্ককে সামনে এগিয়ে নেব।’

জামায়াতের এই নেতা বলেন, আবেগবশত দু-একটা কাজ হয়ে যাচ্ছে। এটা হওয়া উচিত নয়, কি হয়ে যাচ্ছে তা ভেঙে বলতে চাচ্ছি না।

দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে ডা. শফিকুর রহমান বলেন, বিভক্তি নয়, ঐক্যই হোক এ জাতির সৌন্দর্য এবং শক্তির প্রতীক।

নির্বাচনে যৌক্তিক সময় কতটুকু হতে পারে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, যৌক্তিক সময়ের হাড়ি আমরা হাঁটে ভেঙে দিব। দেরি করব না।

চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলার এ দায়িত্বশীল সম্মেলনের সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা জেলা জামায়াতের আমির রুহুল আমীন। বিশেষ অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও যশোর-কুষ্টিয়া অঞ্চল পরিচালক মোবারক হোসাইন।

অন্যদের মধ্যে কুষ্টিয়া জেলা জামায়াতের আমির আবুল হাশেম, চুয়াডাঙ্গা জেলা জামায়াতের নায়েবে আমির মাও. আজিজুর রহমান, মেহেরপুর জেলা জামায়াতের নায়েবে আমির মাও. মাহবুবুর রহমান, চুয়াডাঙ্গা জেলার সেক্রেটারি আসাদুজ্জামান, মেহেরপুর জেলার সেক্রেটারি ইকবাল হোসাইন, চুয়াডাঙ্গা জেলা জামায়াতের সাবেক আমির আনোয়ারুল হক মালিক, চুয়াডাঙ্গা জেলার সহসেক্রেটারি আব্দুল কাদের, মাসুদ পারভেজ রাসেল, ইসলামী ছাত্র শিবিরের চুয়াডাঙ্গা জেলার সভাপতি হাফেজ মোহসিন প্রমুখ উপস্থিত ছিলেন।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট