,

দিনাজপুরে চুরির অভিযোগে একজনকে পিটিয়ে হত্যা

news-image

জেলা প্রতিনিধি : দিনাজপুরে মাছ ধরার জাল চুরির অভিযোগে তৌহিদুর রহমান (৪০) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয়েছে।

শুক্রবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় সদর উপজেলার ৫ নম্বর শশরা ইউনিয়নের কাউগাঁও সাহেবগঞ্জ হাটখোলা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত তৌহিদুর রহমান ৫ নম্বর শশরা ইউনিয়নের কাউগাঁও সাহেবগঞ্জ হাটখোলা গ্রামের মৃত মেহেরাব আলীর ছেলে। তিনি পেশায় ট্রাক্টরচালক ছিলেন।

জানা গেছে, আত্রাই নদীতে মাছ ধরার জাল চুরির অভিযোগ এনে ওই এলাকার কয়েকজন যুবক শুক্রবার দুপুরে তৌহিদুর রহমানকে বাড়ি থেকে ডেকে নিয়ে যান। পরে সন্ধ্যার দিকে তৌহিদুরকে গুরুতর আহত অবস্থায় বাসার কাছে ফেলে দিয়ে যায়। এ ঘটনার কিছুক্ষণ পর মারা যান তিনি। তার দুই পাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।

এ বিষয়ে দিনাজপুর কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ হোসেন জানান, নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ দিনাজপুর মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়। ঘটনার সঙ্গে জড়িতরা পলাতক।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট