সোমবার, ৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

আবু সাঈদকে বাংলাদেশের বিপ্লবী আইকন বললেন মাহমুদুর রহমান

news-image

আবু সাঈদকে বাংলাদেশের বিপ্লবী আইকন বললেন মাহমুদুর রহমান
অনলাইন ডেস্ক : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আবু সাঈদকে বাংলাদেশের বিপ্লবী আইকন বলে মন্তব্য করেলেন আমার দেশ পত্রিকার সম্পাদক ড. মাহমুদুর রহমান। আজ শুক্রবার সকাল ৯টার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

মাহমুদুর রহমান বলেন,‘বাংলাদেশের বিপ্লবী আইকন আবু সাঈদ। সাঈদসহ সকল শহীদ আমাদের জন্য অনুপ্রেরণা। আমরা তাদেরকে কখনো ভুলব না। এই ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনার পতন হয়েছে। যার ফলে, ছয় বছর নির্বাসনে থাকার পর আমি মাতৃভূমিতে ফিরতে পেরেছি। আমাকে উদ্ভট ও মিথ্যা মামলায় সাত বছরের সাজা দেওয়া হয়েছিল।’

তিনি আরও বলেন,‘আমার মা গুরুতর অসুস্থ। তাই তাকে দেখতেই দ্রুত চলে আসা। দুই দিন মায়ের সাথে থাকতে চাই। আগামী রবিবার আমি আদালতে যাব। আমার নামে অ্যারেস্ট ওয়ারেন্ট আছে। এমনও হতে পারে আমাকে জেলে যেতে হতে পারে। আপনারা বিচলিত হবেন না। আমি আইনিভাবে সবকিছুর মোকাবেলা করব।’

এ সময় বিমানবন্দরে সাংবাদিক মাহমুদুর রহমানকে গণসংবর্ধনা দেয়া হয়।

ড. মাহমুদুর রহমান দীর্ঘ ছয় বছর আওয়ামী সরকারের রোষানলে পরে দেশান্তরীত হয়েছিলেন। বাংলাদেশ জামায়াতে ইসলামী পক্ষ থেকে বিমানবন্দরে তাকে সংবর্ধনা জানানো হয়। বাংলাদেশ জামায়াতে ইসলামী বাংলাদেশ আমির ডা. শফিকুর রহমান ও ঢাকা মহানগরী উত্তরের আমির মো. সেলিম উদ্দিন ও দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুলের পক্ষ থেকে ফুলের তোড়া দিয়ে বরণ করেন কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম।

এ সময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী দক্ষিণে নায়েবে আমির অ্যাডভোকেট হেলাল উদ্দিন, ঢাকা মহানগর উত্তর প্রচার-মিডিয়া সম্পাদক আতাউর রহমান সরকার, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো. শহিদুল ইসলাম, সেক্রেটারি খুরশিদ আলম নেতারা।

 

এ জাতীয় আরও খবর

প্রথম ভালোবাসা কি ভোলা যায় : কেয়া পায়েল

‘২৬ জন মেসিকে’ নিয়ে আর্জেন্টিনার বিপক্ষে লড়বে মিশর

মিশর ম্যাচের আগে স্বস্তির খবর পেল আর্জেন্টিনা

ডে কেয়ার সেন্টার দেশ গঠনের ভিত্তি: জুবাইদা রহমান

গাজার শাসনভার ছাড়ার ঘোষণা হামাসের

প্রধানমন্ত্রীর কাছে বিচার চাইলেন চিত্রনায়িকা

চক্ষু স্বাস্থ্য নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আইএপিবি প্রধানের সাক্ষাৎ

গ্রামে লোডশেডিং মূলত কারিগরি কারণে: বিদ্যুৎমন্ত্রী

ফুলবাড়ীয়া মার্কেটে দখল ও চাঁদাবাজির অভিযোগ

মাকে নির্যাতনের জেরে রুবেলকে হত্যা, গ্রেপ্তার ৪ ভাই

সৌদি সফরে প্রধানমন্ত্রীর প্রতি ক্রাউন প্রিন্সের আমন্ত্রণ

কিশোরগঞ্জে বাস-পিকআপ সংঘর্ষে নিহত ৩