,

ভারত-বাংলাদেশ টেস্টে বানর ঠেকাতে আরেক প্রজাতির বানর

news-image

স্পোর্টস ডেস্ক : কানপুরে বাংলাদেশ-ভারত টেস্ট ম্যাচ চলাকালে স্থানীয় বানরদের ঠেকাতে অভিনব এক উদ্যোগ নিয়েছে উত্তর প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন (ইউপিসিএ)। স্থানীয় বানররা মাঠে গিয়ে র্শকদের কাছ থেকে খাবার এবং মোবাইল ফোনের মতো অন্যান্য জিনিস নিয়ে পালিয়ে যায়। এসব কাণ্ড রুখতে লাঙ্গুর প্রজাতির বানর নিয়ে আসা হয় স্টেডিয়ামটিতে।

ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন অনুযায়ী, খাবার ছিনিয়ে নেওয়া বানরের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য ল্যাঙ্গুর ও তাদের পোষা মানুষদের নিয়োগ করেছে ইউপিসিএ। মাঠে নিরাপত্তারক্ষীরাও উপস্থিত থাকলেও, সুরক্ষার স্তর আরও সমৃদ্ধ করার জন্যই ল্যাঙ্গুরদের উপস্থিতি প্রয়োজন বলে মনে করেছে রাজ্য ক্রিকেট।

ভেন্যু ডিরেক্টর সঞ্জয় কাপুর বলেন, ‘বানর সন্ত্রাস এড়াতে ও তাদের শায়েস্তা করতে আমাদের ল্যাঙ্গুর আছে (লম্বা লেজযুওয়ালা, সরু বানর)।’ কাপুর আরও জানিয়েছেন, স্থানীয় বানরদের দ্বারা সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকেন স্ট্যান্ডে থাকা ক্যামেরাম্যানরা। তাদের খাবার ও পানি নিয়ে যায় বানররা।

এর আগেও কানপুরে আন্তর্জাতিক ম্যাচে ল্যাঙ্গুরদের মাধ্যমে নিরাপত্তাসেবা নেওয়া হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে ১৭২ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

যানজট কমাতে নবীনগরে বিকল্প সড়ক, উদ্বোধন করলেন এমপি আব্দুল মান্নান

নবীনগরে যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর করে ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে বিজিবির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

নবীনগরে ইব্রাহিমপুর ইউপি চেয়ারম্যান আবু মোছা গ্রেপ্তার

উত্তর কোরিয়ার কাছে ১০ গোলে বিধ্বস্ত বাংলাদেশ

ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

৪০ ঘণ্টা পর আসাদুলের মরদেহ হস্তান্তর

ক্যাটরিনার বাড়িতে রণবীর, সাংবাদিকের ক্যামেরা কেড়ে নেন

ডেঙ্গু প্রতিরোধে যুবদলের ৭ দিনের কর্মসূচি

ঢাকায় মেঘলা আকাশ, বৃষ্টির আভাস

ইন্দোনেশিয়ায় জাহাজডুবি, নিখোঁজ ১২৯