,

প্রচণ্ড শক্তি নিয়ে এগিয়ে আসছে ‘হেলেন’

news-image

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা উপকূলের দিকে এগিয়ে যাচ্ছে হারিকেন ‘হেলেন’। এটি বৃহস্পতিবার ক্যাটাগরি-৪-এ রূপ নিয়েছে। ফ্লোরিডায় ১৩০ মিটার গতিতে বাতাস বয়ে যাচ্ছে।

ঝড়ের প্রভাবে ভারি বৃষ্টিতে রাস্তাঘাট ডুবে গেছে, বন্ধ করে দেওয়া হয়েছে ফ্লোরিডার টাম্পা এবং তালাহাসি বিমানবন্দর। হ্যারিকেনের আঘাতে উপকূলীয় এলাকায় ভয়ংকর ঢেউ আছড়ে পড়তে পারে। খবর রয়টার্সের

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হারিকেন সেন্টার (এনএইচসি) জানিয়েছে, হারিকেনের শক্তি আরও বাড়তে পারে। শক্তিশালী এই ঝড় শুক্রবার স্থানীয় সময় রাত ১১টার দিকে ফ্লোরিডায় আছড়ে পড়তে পারে। ফ্লোরিডা বিগ বেন্ড উপকূলে প্রত্যেকেই সম্ভাব্য বিপর্যয়কর ঝড়ের ঝুঁকিতে রয়েছে। সেন্ট পিটার্সবার্গ, ডাউনটাউন টাম্পা, সারাসোটা, ট্রেজার আইল্যান্ড এবং ফ্লোরিডার পশ্চিম উপকূলের অন্যান্য শহরগুলির কিছু অংশ ইতিমধ্যেই প্লাবিত হওয়ায় টাম্পা এবং তালাহাসি বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয়েছে। প্রায় ১ লাখ ২৫ হাজার মানুষ গৃহ, ব্যবসা ও বিদ্যুৎহীন।

কেন্দ্র পরিচালক মাইকেল বেরিনান বলেন, স্থানীয় বাসিন্দাদের নিরাপদে আশ্রয় যেতে নির্দেশ দেওয়া হয়েছে। কারণ এ ঝড়ে প্রাণনাশের আশঙ্কা রয়েছে। এছাড়া হারিকেনের ফলে কোথাও কোথায় ২০ ফুট উঁচু ঢেউয়ের সৃষ্টি হতে পারে। যা দুই তলা ভবনের সমান।

তিনি আরও বলেন, শক্তিশালী ঝড়ের আঘাতে উপকূলীয় অঞ্চলে থাকা কোনোভাবে সম্ভব নয়। কারণ ঢেউয়ের আঘাত ভবন ভেঙে যেতে পারে।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট