,

ভারতীয় গণমাধ্যমেও সাকিবের অবসর

news-image

‘দ্য গ্লোসলি মিস আন্ডাস্ট্যুড মাভেরিক্স’—সাকিব আল হাসানের অবসর খবরে এমনই শিরোনাম দিয়েছিল ভারতের জনপ্রিয় সংবাদমাধ্যম ‘দ্য প্রিন্ট’। সাকিবের ক্যারিয়ারকে তারা অনিল কাপুর অভিনীত ‘নায়ক’ সিনেমার সঙ্গে তুলনা করে।

শুক্রবার (২৭ সেপ্টেম্বর) সকালে প্রকাশিত ভারতের বেশ কয়েকটি জনপ্রিয় গণমাধ্যম সাকিবকে নিয়ে ভিন্ন ভিন্ন প্রতিবেদন সাজায়। কালবেলার এই প্রতিবেদন সেসব সংগ্রহ করে বাংলাদেশি পাঠকদের সামনে তুলে এনেছে।

কানপুরের স্থানীয় দৈনিক পত্রিকা জাগরন হাতে নিলেই ওপরের দিকে দেখা মিলে সাকিব আল হাসানের দুমড়ে-মুচড়ে যাওয়া এক ছবি। খেলার পাতায় হিন্দি ভাষায় লেখা শিরোনাম বাংলা করলে অর্থ দাঁড়ায়, বাংলাদেশের সবচেয়ে বড় খেলোয়াড় সাকিবের ঘরে ফিরতে ভয়।

কানপুরে গতকাল বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সংবাদ সম্মেলনে সাকিব বার বার নিরাপত্তার কথাটি মনে করিয়ে দিয়েছিল বলেই কি না এমন শিরোনাম কে জানে! দেশে ফেরা নিয়ে সাকিব তার উদ্বীগ্নতার কথাও বলেছিলেন সংবাদ সম্মেলনে।

ভারতের ইংরেজি দৈনিক দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস বড় করে ছাপিয়েছে সাকিবের অবসরের ঘোষণার খবর। সেকেন্ড লিডের নিচেই তিন কলামে সাকিবকে নিয়ে লিখেছে তারা।

আরেক ইংরেজি দৈনিক দ্য ইকোনমিক্স লিখেছে, ‘অবসরের ঘোষণা নিয়ে বোমা ফাটিয়েছেন সাকিব।’ এ ছাড়াও ভারতের বিভিন্ন অনলাইন গণমাধ্যম ও টেলিভিশন চ্যালেনেও বড় করেই প্রকাশিত হয় সাকিবের অবসর প্রসঙ্গ।

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড