,

‘সত্য আর মিথ্যা বুঝার ক্ষমতা হারিয়ে ফেলবেন না’

news-image

বিনোদন ডেস্ক : অভিনেত্রী নুসরাত ফারিয়া। পর্দায় শেখ মুজিবুর রহমানের বায়োপিকে ‘শেখ হাসিনা’ চরিত্রে অভিনয় করেছিলেন। এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, ‘প্রত্যেক বাঙালি মেয়ের মধ্যে একটা করে শেখ হাসিনা রয়েছেন।’ হাসিনার পতনের পর দেশ থেকে ভারতে পালিয়ে যাবার পরে অভিনেত্রীর এ মন্তব্য নিয়ে চলছে আলোচনা-সমালোচনা।

এদিকে এই মুহূর্তে হাতে কোনো ছবির কাজ না থাকায় নিজেকে সময় দিচ্ছেন তিনি। ব্যস্ততা না থাকায় আছেন এক রকম ছুটির মেজাজেই। বেশ অনেকদিন ধরেই অবস্থান করছেন দেশের বাইরে।

আর এর মাঝেই নুসরাত ফারিয়া সামাজিক যোগাযোগ মাধ্যমে এক আবেগঘন পোস্ট দিয়েছেন। যেখানে তিনি উল্লেখ করেছেন যে, ‘মানুষ হিসেবে আমাদের বোধ শক্তির অবক্ষয় এতটাই প্রখর, আমার ভয় হয়।’

এ অভিনেত্রীর ভাষ্য, দিন দিন ভালো মন্দ বিবেচনার শক্তি হারিয়ে যাচ্ছে। প্রতিনিয়ত যা দেখছেন টা কতটুকু সত্যি আর মিথ্যা এটা বুঝার ক্ষমতা হারিয়ে ফেলবেন না।’

পোস্টের শেষে মানুষ হিসেবে পর্যবেক্ষণ করার ক্ষমতা কে ফিরিয়ে আনার চেষ্টা করি উল্লেখ করে লিখেছেন, ‘মস্তিষ্কটাকে সিন্দুকে বন্ধ করে শুধু চোখ দিয়ে উপভোগ না করে, মানুষ হিসেবে পর্যবেক্ষণ করার ক্ষমতা কে ফিরিয়ে আনার চেষ্টা করি আমরা। খুব কঠিন হবে না আশা করি।’

উল্লেখ্য, ফারিয়া প্রথমে রেডিও জকি হিসেবে তার কর্মজীবন শুরু করেন। এরপর মডেলিং এবং বিজ্ঞাপনের মাধ্যমে শোবিজে প্রবেশ করেন। ২০১৫ সালে তিনি তার প্রথম চলচ্চিত্র “আশিকী” দিয়ে চলচ্চিত্রে আত্মপ্রকাশ করেন।

এটি একটি ভারতীয়-বাংলাদেশি যৌথ প্রযোজনার ছবি, যেখানে তার বিপরীতে ছিলেন অঙ্কুশ হাজরা। এই চলচ্চিত্রটি বাণিজ্যিকভাবে সফল হয় এবং নুসরাত ফারিয়াকে জনপ্রিয় করে তোলে।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট