,

পাকিস্তানে শিয়া-সুন্নি সংঘর্ষ, নিহত ২০

news-image

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের উত্তরপশ্চিমাঞ্চলের খাইবার পাখতুনখোয়া প্রদেশ স্থানীয় শিয়া ও সুন্নি সম্প্রদায়ের মধ্যে প্রাণঘাতী সংঘর্ষে অন্তত ২০ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও ৭৫ জন। মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম আরব নিউজের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

কয়েক বছর ধরে কুররমে শিয়া ও সুন্নিদের মধ্যে সাম্প্রদায়িক হানাহানি চলছে। একই জমি নিয়ে বিরোধে চলতি বছরের জুলাইতেও দুই পক্ষের বহু মানুষ নিহত হয়েছিল। পাকিস্তানের সুন্নি মুসলিমরা সংখ্যাগরিষ্ঠ। অপরদিকে দেশটির জনসংখ্যার ১৫ শতাংশ শিয়া মুসলিম। শিয়াদের অভিযোগ, তারা প্রায়ই বৈষম্য ও সহিংসতার শিকার হয়।

গতকাল বুধবার কর্মকর্তারা জানিয়েছেন, পাঁচ দিন আগে খাইবার পাখতুনখওয়া প্রদেশের আফগানিস্তান সীমান্তবর্তী জেলা কুররামে জমি সংক্রান্ত বিরোধ নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়।

কুররমের এক ঊর্ধ্বতন প্রশাসনিক কর্মকর্তা বলেছেন, এই সংঘর্ষে বহু ঘরবাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে। সরকারি প্রশাসন ও অন্যান্য গোষ্ঠী এ লড়াই থামানোর বহু চেষ্টা করেছে কিন্তু ব্যর্থ হয়।

প্রাদেশিক সরকারের মুখপাত্র ব্যারিস্টার সাইফ আলি জানিয়েছেন, উত্তেজনা প্রশমণের চেষ্টায় প্রশাসন সম্প্রদায়গুলোর মুরুব্বিদের সঙ্গে নিয়ে কাজ করছে। একটি লড়াইবিরতির লক্ষ্যে উভয় পক্ষের মধ্যে আলোচনা চলছে।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট